Bartaman Logo
২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

নতুন মরশুমের যাত্রাপালার মহরত

চলতি মরশুমে রাজ্যজুড়ে প্রথম যাত্রাপালার শুরু দুর্গাপুজোর ষষ্ঠী থেকে। চিৎপুরে জোর কদমে শুরু হয়ে গিয়েছে তারই প্রস্তুতি।

নতুন মরশুমের যাত্রাপালার মহরত
  • ২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি মরশুমে রাজ্যজুড়ে প্রথম যাত্রাপালার শুরু দুর্গাপুজোর ষষ্ঠী থেকে। চিৎপুরে জোর কদমে শুরু হয়ে গিয়েছে তারই প্রস্তুতি। কলকাতার নানা স্থানে বিভিন্ন অপেরার নতুন যাত্রাপালার মহড়া চলছে। মঙ্গলবার চিৎপুরের বিভিন্ন অপেরার নতুন পালার মহরত হয়। প্রযোজক ও অপেরা কর্তা তাপসকুমার দাস জানান, এদিন ছয়টি পালার মহরত হল। পালাগুলি হল—অন্নপূর্ণার সংসার, আজকের মিরজাফর, আজ লক্ষ্মী এল ঘরে, আজ উড়নচণ্ডীর পাকা দেখা, আমি সেই বনলতা সেন এবং আমি সেই সাধারণ মেয়ে। উপস্থিত ছিলেন নায়ক‑নায়িকারা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ