Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

চমক বাসবরেড্ডির

ফরাসি ওপেনের শুরুতেই বড় অঘটন। পুরুষদের সিঙ্গলের প্রথম রাউন্ডে সপ্তম বাছাই টেলর ফ্রিৎজকে হারিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিলেন ভারতীয় বংশোদ্ভূত নিশেষ বাসবরেড্ডি।

চমক বাসবরেড্ডির
  • ২৫ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

প্যারিস: ফরাসি ওপেনের শুরুতেই বড় অঘটন। পুরুষদের সিঙ্গলের প্রথম রাউন্ডে সপ্তম বাছাই টেলর ফ্রিৎজকে হারিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিলেন ভারতীয় বংশোদ্ভূত নিশেষ বাসবরেড্ডি। রোলাঁ গারোয় অবশ্য আমেরিকার হয়ে খেলছেন তিনি। তাঁর র‌্যাঙ্কিং ১৫৪। ফরাসি ওপেনে ওয়াইল্ড কার্ড এন্ট্রি পেয়েছেন। অখ্যাত যুবকের কাছেই হার মানতে হল মার্কিনী তারকা ফ্রিৎজকে। চার সেটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৭-৬ (৭-৫), ৭-৬ (৭-৫), ৬-৭ (৯-১১), ৬-১ সেটে জিতলেন বাসবরেড্ডি। তাঁর পূর্বপুরুষরা অন্ধ্রপ্রদেশের নেল্লোরের বাসিন্দা। ১৯৯৯ সালে কর্মসূত্রে আমেরিকায় চলে যান বাবা। সেখানেই জন্ম নিশেষের।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ