• অবসরপ্রাপ্ত বেসরকারি চাকরিজীবী মনোময় নিঃসঙ্গ। নিত্যদিন ছেলে হৃদয় ও পুত্রবধূ জুঁইয়ের লাঞ্ছনা, গঞ্জনা জোটে তার কপালে। মনোময়কে বোঝে কেবল পালিত ছেলে গোপাল। সে খেয়াল রাখে বৃদ্ধের। এদিকে, পরমা বিধবা। পুত্র ও কন্যা বিবাহিত। শিক্ষিত, বুদ্ধিমতী পরমার সর্বক্ষণের সঙ্গী মল্লিকাদি। একসময়ে পরমার জীবনে আসে মনোময়। তাদের জীবনে ওঠে ঝড়। শুরু হয় নতুন গল্প। নিজেদের পাখির বাসা ছেড়ে ঘর বাঁধার গল্প বলবে নতুন ছবি ‘পাখির বাসা’। অভিনয়ে পাপিয়া অধিকারী, বিশ্বজিৎ চৌধুরী, মৌবনী সরকার, কন্যাকুমারী, মৌসুমী ভট্টাচার্য, বোধিসত্ত্ব মজুমদার সহ আরও অনেকে। সোমনাথ সেনের কাহিনি ও পরিচালনায় এই সিনেমার শ্যুটিং চলছে।



