Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

বারাকপুর থেকে বারাণসী, পুরী, মথুরা-বৃন্দাবনে বাস চালাবে রাজ্য

বারাকপুর থেকে রাজ্যের বাইরের বিভিন্ন তীর্থক্ষেত্রের সঙ্গে সরাসরি বাস পরিষেবা চালুর পরিকল্পনা নিয়েছে পরিবহণ দপ্তর।

বারাকপুর থেকে বারাণসী, পুরী, মথুরা-বৃন্দাবনে বাস চালাবে রাজ্য
  • ৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: বারাকপুর থেকে রাজ্যের বাইরের বিভিন্ন তীর্থক্ষেত্রের সঙ্গে সরাসরি বাস পরিষেবা চালুর পরিকল্পনা নিয়েছে পরিবহণ দপ্তর। ওড়িশার পুরী থেকে শুরু করে বারাণসী, মথুরা-বৃন্দাবন সহ উত্তরপ্রদেশের বিভিন্ন তীর্থক্ষেত্রের মধ্যে বাস পরিষেবা চালু করা হবে। উত্তরবঙ্গের একাধিক গন্তব্যেও বাস চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। রবিবার নাট্যকার চন্দন সেনের নেতৃত্বে প্রবীণ নাগরিকদের একটি প্রতিনিধি দল পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের সঙ্গে দেখা করে বিভিন্ন দাবি ও প্রস্তাব পেশ করে। তখনই অর্জুন এই দূরপাল্লার বাস পরিষেবা চালুর কথা বলেন।

Advertisement

তিনি জানান, উত্তরপ্রদেশ সরকারের সঙ্গে ইতিমধ্যে চুক্তি হয়ে গিয়েছে। পুরীতে বাস চালানোর ক্ষেত্রেও চুক্তি প্রায় চূড়ান্ত। তিনি আরও বলেন, ‘নতুন বাস রাখার জন্য বারাকপুর পুরানো আদালতের কাছে জায়গা রয়েছে। এছাড়া বারাকপুরের তালপুকুর ও নীলগঞ্জে পরিবহণ দপ্তরের জমি রয়েছে। চিকিৎসার ক্ষেত্রেও যোগাযোগ ব্যবস্থা উন্নত করার কথা ভাবা হচ্ছে। বারাকপুর ও নৈহাটি থেকে এইমস ও ইস্টার্ন বাইপাস সংলগ্ন হাসপাতালে যাতায়াতের জন্য বাস চালু করা হবে। এতে রোগী ও পরিজনদের বারবার গাড়ি বদলের ভোগান্তি কমবে।’ এদিন মন্ত্রীর কাছে সরকারি বাসে প্রবীণ নাগরিকদের জন্য ৫০ শতাংশ ভাড়া ছাড় দেওয়া সহ একাধিক দাবি জানানো হয়।  মন্ত্রী বলেন, ‘ভাড়ায় ছাড় দিতে হলে মন্ত্রিসভার অনুমোদন প্রয়োজন।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ