হসপিটালিটি সেক্টরকে কেন্দ্রীয় সরকারের পর্যটন মন্ত্রকের নিধি প্লাস পোর্টালে রেজিস্ট্রেশন করার জন্য আবেদন রাজ্যের পর্যটন দপ্তরের। সরকারি সুযোগ সুবিধা পাওয়ার পাশাপাশি নিজের ব্যবসার প্রসার ঘটাতে এবং দেশের ট্যুরিজম নেটওয়ার্ক এ যুক্ত হতে এই রেজিস্ট্রেশন করতে যোগ্য হোটেল, কনভেনশন সেন্টার, ট্যুরিজম সার্ভিস প্রোভাইডার, রেস্তরাঁ ও ট্রাভেল এজেন্টদের আবেদন জানানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই আবেদন জানিয়েছে রাজ্যের পর্যটন দপ্তর।



