Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

হরমনপ্রীতদের লজ্জার পরাজয়

টি-২০ সিরিজে জিতলেও একদিনের সিরিজে হোয়াইটওয়াশ হরমনপ্রীত কাউর ব্রিগেড। রবিবার সিরিজের তৃতীয় তথা শেষ ওডিআই ম্যাচে ১৮৫ রানে জয়ী অস্ট্রেলিয়া

হরমনপ্রীতদের লজ্জার পরাজয়
  • ২ মার্চ, ২০২৬ ১৫:০৩
Prefer us on Google

হোবার্ট: টি-২০ সিরিজে জিতলেও একদিনের সিরিজে হোয়াইটওয়াশ হরমনপ্রীত কাউর ব্রিগেড। রবিবার সিরিজের তৃতীয় তথা শেষ ওডিআই ম্যাচে ১৮৫ রানে জয়ী অস্ট্রেলিয়া। একইসঙ্গে সিরিজ ৩-০ জিতল অ্যালিসা হিলির দল। বিদায়ী ম্যাচে ৯৮ বলে ১৫৮ করে রাঙিয়ে দিলেন অজি ক্যাপ্টেন। তাঁর দাপটেই তারা ৭ উইকেটে তোলে ৪০৯। শতরান পান বেথ মুনিও (অপরাজিত ১০২)। জবাবে বিশ্বচ্যাম্পিয়ন ভারতের সংগ্রহ মাত্র ২২৪। ৪৫.১ ওভারেই দাঁড়ি পড়ে ইনিংসে। ব্যর্থ স্মৃতি মান্ধানা (০), হারলিন দেওল (১৪), রিচা ঘোষ (১৮)। স্নেহ রানা (৪৪), জেমাইমা রডরিগেজ (৪২), দীপ্তি শর্মা (২৯), প্রতীকা রাওয়াল (২৭), হরমনপ্রীতরা (২৫) কেউ বড় রান পাননি। অ্যালানা কিং ৩৩ রানে নেন ৪ উইকেট।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ