Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

রেজিনগরে আটকে পড়ল শিয়ালদহ-লালগোলা ফাস্ট মেমু স্পেশ্যাল

রেজিনগরে আটকে পড়ল শিয়ালদহ-লালগোলা ফাস্ট মেমু স্পেশ্যাল
  • ২১ মে, ২০২৫ ২১:০৫
Prefer us on Google

মুর্শিদাবাদের রেজিনগরে আটকে পড়ল যাত্রীবাহী ট্রেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ, বুধবার রেজিনগরের জানপুরে ১০৫ নম্বর রেলগেটের কাছে একটি গাছে বাজ পড়ে। যার ফলে গাছটিতে আগুন লেগে যায়। সেই অগ্নিদগ্ধ গাছই রেলের ইলেকট্রিক লাইনের উপর এসে পড়ে। যার ফলে ইলেকট্রিক লাইনে আগুন লেগে যায়। সেই সময়ে সেখান দিয়ে যাচ্ছিল শিয়ালদহ-লালগোলা ফাস্ট মেমু স্পেশ্যাল। রেলের ইলেকট্রিক লাইনে আগুন লেগে যাওয়ায় ওই ট্রেনের ওভার হেডের তারেও আগুন লেগে যায়। যার ফলে ট্রেনের ভিতরে বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়। আটকে পরে ট্রেনটি। আগুন দেখে যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায়। অনেকেই হুড়োহুড়ি করে নেমে যায় ট্রেন থেকে। তবে রেল সূত্রে খবর, এই ঘটনায় কেউ হতাহত হয়নি। খবর পেয়ে সেখানে হাজির হয়েছে রেজিনগর থানার পুলিস।

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ