Bartaman Logo
১১ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

তলানিতে নামল টাকার দর, পতন শেয়ার বাজারেও

নিত্য নতুন অবনমনের রেকর্ড করে চলেছে টাকা। বৃহস্পতিবার একটা সময় ডলার প্রতি টাকার বিনিময়মূল্য কমে দাঁড়ায় ৯৫ টাকা ৩০ পয়সা। পরে অবশ্য টাকার দাম ৪০ পয়সা বাড়ে। দিনের শেষে ডলার প্রতি ভারতীয় মুদ্রার বিনিময় মূল্য দাঁড়ায় ৯৪ টাকা ৯০ পয়সা।

তলানিতে নামল টাকার দর, পতন শেয়ার বাজারেও
  • ১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: নিত্য নতুন অবনমনের রেকর্ড করে চলেছে টাকা। বৃহস্পতিবার একটা সময় ডলার প্রতি টাকার বিনিময়মূল্য কমে দাঁড়ায় ৯৫ টাকা ৩০ পয়সা। পরে অবশ্য টাকার দাম ৪০ পয়সা বাড়ে। দিনের শেষে ডলার প্রতি ভারতীয় মুদ্রার বিনিময় মূল্য দাঁড়ায় ৯৪ টাকা ৯০ পয়সা। পাল্লা দিয়ে কমেছে শেয়ারের দাম। বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স ৫৮২ পয়েন্ট পড়ে দিনের শেষে দাঁড়ায় ৭৬ হাজার ৯১৩। পতনের হার ০.৭৫ শতাংশ। অন্যদিকে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি ১৮০ পয়েন্ট পড়ে ২৩ হাজার ৯৯৭ পয়েন্টে থিতু হয়। পতনের হার ০.৭৪ শতাংশ। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ