Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

তারকেশ্বরযাত্রীদের ভরসা কলকাতার রামবাগানের বাঁক, বাড়ছে চাহিদা

শ্রাবণ মাসে ‘শৈবতীর্থ’ তারকেশ্বর ধামে শিবের মাথার ভক্তদের জল ঢালার পালা চলে। তা ঘিরে উত্তর কলকাতার রামবাগানে জোরকদমে শুরু হয়ে গিয়েছে বাঁশের বাঁক তৈরির কাজ।

তারকেশ্বরযাত্রীদের ভরসা কলকাতার রামবাগানের বাঁক, বাড়ছে চাহিদা
  • ১৭ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শ্রাবণ মাসে ‘শৈবতীর্থ’ তারকেশ্বর ধামে শিবের মাথার ভক্তদের জল ঢালার পালা চলে। তা ঘিরে উত্তর কলকাতার রামবাগানে জোরকদমে শুরু হয়ে গিয়েছে বাঁশের বাঁক তৈরির কাজ। ওই এলাকার রমেশ দত্ত স্ট্রিট, অদ্বৈত মল্লিক লেন সহ বিস্তীর্ণ এলাকাজুড়ে দেখা গিয়েছে শিল্পীরা বাঁশ কেটে তৈরি করছেন নানা মাপের বাঁক। সেগুলি বিভিন্ন জেলা থেকে আসা খুচরো ব্যবসায়ীরা কিনে নিয়ে যাচ্ছেন। বাঁকের দাম দেড়শো থেকে আড়াইশো টাকা। 

Advertisement

বুধবার দুপুরে সেখানে গিয়ে দেখা গিয়েছে, কলকাতা ও  পার্শ্ববর্তী এলাকা থেকে আসা যুবকরা বড়ো কলসি নিয়ে এসেছেন। রাস্তার কল থেকে জল ভরে বাঁকে কলসি ঝুলিয়ে মহড়া দিচ্ছেন। তারপর পছন্দ অনুযায়ী বাঁক দরদাম করে কিনে ফিরেছেন। হাওড়ার রামরাজাতলা থেকে আসা সমর মণ্ডল, তাপস দাস, সজল সামন্তরা বলেন, ‘তারকেশ্বর দূরের পথ। তাই বাঁক ঠিকঠাক না দেখে নিলে জল নিয়ে যাওয়ার পথে সমস্যা হয়। কাঁধে লাগে। সে কারণেই ফি বছর দেখেশুনে এখান থেকেই আমরা বাঁক কিনে নিয়ে যাই। আমাদের এলাকাতেও বাঁক পাওয়া যায়। কিন্তু কলকাতার রামবাগানে নানা ডিজাইনের বাঁক মেলার কারণেই হাওড়া থেকে এখানে ছুটে আসি।’
শিল্পীদের একাংশ বলেন, ‘বাঁশের দাম হু হু করে বাড়ছে। ফলে প্রতিবছর লাফিয়ে বাড়ছে বাঁকের দামও। বর্তমানে একটি বাঁশ সাড়ে চারশো টাকা দিয়ে কিনতে হচ্ছে। এর সঙ্গে আছে কারিগরদের মজুরি। ফলে দাম বাড়াতে আমরা বাধ্য হয়েছি। কয়েকজন শিল্পী বলেন, ‘আগের তুলনায় বাঁকের বিক্রি বেড়েছে।’  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ