Bartaman Logo
১৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

রাজ্যের তরফে ৫ লক্ষ টাকা অনুদান পাচ্ছে রাধানগর ইসকন মন্দির রথযাত্রা কমিটি

রথযাত্রা উৎসবে রাজ্যের চিহ্নিত ও ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটিকে পাঁচ লক্ষ টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার।

রাজ্যের তরফে ৫ লক্ষ টাকা অনুদান পাচ্ছে রাধানগর ইসকন মন্দির রথযাত্রা কমিটি
  • ১৩ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: রথযাত্রা উৎসবে রাজ্যের চিহ্নিত ও ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটিকে পাঁচ লক্ষ টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। আজ, সোমবার জেলাশাসকের দপ্তর থেকে রথযাত্রা কমিটির হাতে এই অনুদান তুলে দেওয়া হবে। হাওড়া গ্রামীণ জেলায় রাজ্য সরকারের এই আর্থিক অনুদান পাচ্ছে শ্যামপুরের রাধানগর ইসকন মন্দির রথযাত্রা কমিটি।

Advertisement

জানা গিয়েছে, রাধানগরের ইসকন মন্দিরের এই রথযাত্রায় জগন্নাথ, বলরাম ও সুভদ্রার জন্য তিনটি পৃথক রথ থাকে। রথযাত্রার আগের দিন অধিবাসের মধ্যে দিয়ে এই উৎসবের সূচনা হয়। এরপর রথযাত্রার দিন শ্যামপুর ফুটবল মাঠ থেকে রথ টেনে মরশাল পর্যন্ত নিয়ে যাওয়া হয়। সেখানে উলটো রথ পর্যন্ত নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে উলটো রথের দিন মরশাল থেকে রাধানগর মন্দিরে নিয়ে আসা হয় রথ। ইসকনের এই রথযাত্রাকে ঘিরে রীতিমত উৎসবের চেহারা নেয় শ্যামপুর। রথের দড়িতে টান দিয়ে পূণ্যলাভের আশায় দূর-দূরান্ত থেকে প্রচুর ভক্ত শ্যামপুরে আসেন। পুজো-অর্চনার পাশাপাশি প্রসাদ পাওয়ার সুযোগ হাতছাড়া করতে কেউ চান না।
রাধানগর ইসকন মন্দিরের সভাপতি রূপানুগো শ্রীজিৎ দাস বলেন, রথযাত্রাকে কেন্দ্র করে ৯ দিন ধরে গোটা এলাকা উৎসবের আকার নেয়। প্রায় ৩০ হাজার ভক্ত প্রসাদ পান। রাজ্য সরকারের অনুদান আমাদের খুব কাজে লাগবে। অনুদানের টাকায় বিভিন্ন সামাজিক কাজের পাশাপাশি আরও বেশি সংখ্যক ভক্তকে প্রসাদ দিতে পারব। স্থানীয় বাসিন্দাদের মতে, ইসকনের এই রথযাত্রাকে কেন্দ্র করে গ্রামের আট থেকে আশি, সকলেই আনন্দে মেতে ওঠেন।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ