শুক্রবার শিলিগুড়িতে শ্রমদপ্তর আলাদা করে মালিকপক্ষ ও শ্রমিক সংগঠনগুলির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার পর বন্ধ দলসিংপাড়া চা বাগান খোলার সম্ভবনা অনেকটাই উজ্জ্বল হয়েছে। এদিন শিলিগুড়ির দাগাপুরে শ্রমদপ্তরের ভবনে কালচিনির বন্ধ দলসিংপাড়া বাগান নিয়ে এই বৈঠক হয়। দু’পক্ষের সঙ্গে আলাদা করে বৈঠকের পর শ্রমদপ্তর মালিকপক্ষকে দ্রুত বাগান খোলার নির্দেশ দিয়েছে।



