Bartaman Logo
১ অক্টোবর, ২০২৬

দেশে দেড় কোটিরও বেশি রেশন কার্ড ব্লকের কাজ আজ শুরু হচ্ছে

আজ, ১ অক্টোবর থেকে দেশজুড়ে ১ কোটি ৫৮ লক্ষ ১৬ হাজার ২১৭টি রেশন কার্ড ব্লক হতে চলেছে। খাদ্য ও গণবণ্টন মন্ত্রক সূত্রে একথা জানা গিয়েছে।

দেশে দেড় কোটিরও বেশি রেশন কার্ড ব্লকের কাজ আজ শুরু হচ্ছে
  • ১ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আজ, ১ অক্টোবর থেকে দেশজুড়ে ১ কোটি ৫৮ লক্ষ ১৬ হাজার ২১৭টি রেশন কার্ড ব্লক হতে চলেছে। খাদ্য ও গণবণ্টন মন্ত্রক সূত্রে একথা জানা গিয়েছে। রেশন কার্ড থাকা সত্ত্বেও একটানা ছ’ মাস কেউ রেশন দোকান থেকে চাল-গম নিচ্ছে না নজরে এলেই তাদের ‘সায়লেন্ট বেনিফিসিয়ারিজ’ বলে চিহ্নিত করা হবে। প্রথমে ওইসব কার্ড ব্লক, পরে বাতিল করে দেওয়া হবে। ফলে ওই গ্রাহকরা আর রেশন তুলতে পারবেন না। যদিও কার্ড ব্লক করে দেওয়ার পর তিন মাসের মধ্যে গ্রাহককে ফের সুযোগ দেওয়া হবে। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধিকারে ‘ফ্রি’ রেশন পেতে নাম তুলতে পারবেন উপভোক্তারা। উপযুক্ত নথি দিয়ে বলতে হবে, কেন একটানা ছ’ মাস রেশন তোলেনি। প্রমাণ করতে যে তিনি ফ্রি রেশন পাওয়ার যোগ্য। করতে হবে ‘ই-কেওয়াইসি।’ যদি দেখা যায়, ফ্রি রেশনের যোগ্য নয়, তাহলে রাজ্য সরকার ওই গ্রাহকের কার্ড চিরতরে বাতিল করে দেবে। 

Advertisement

একইভাবে ডুপ্লিকেট কার্ড। একই ব্যক্তির নামে রাজ্যের মধ্যে অথবা বাইরে একাধিক রেশন কার্ড রয়েছে বলে ধরা পড়লে সেগুলিকে ডুপ্লিকেট বলে ব্লক করে দেওয়া হবে। কার্ড ব্লক করে তিন মাসের মধ্যে ঠিক হবে আদৌ কোথায় থাকবে রেশন কার্ড। এবং একটিই কার্ড। ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড ব্যবস্থায় এখন দেশের যেকোনো জায়গা থেকে রেশনের খাদ্যশস্য পেতে পারে গ্রাহক। প্রকৃত গ্রাহক চিহ্নিতকরণে নেমে কেন্দ্রীয় সরকারের হাতে তথ্য এসেছে যে, গোটা দেশে ১০ লক্ষ ৭৭ হাজার ৬৩১ টি ডুপ্লিকেট রেশন কার্ড রয়েছে। ফলে সেগুলিও ব্লক তথা বাতিল করা হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ