Bartaman Logo
৯ জুন, ২০২৬

চালু হওয়ার সাড়ে সাত মাসের মধ্যেই বাড়ল ফাস্ট্যাগের বার্ষিক পাসের দাম

বাড়ছে ফাস ট্যাগের বার্ষিক পাসের দাম। বাড়ছে জাতীয় সড়কে টোলের খরচ। ভারতের জাতীয় সড়ক কর্তৃপক্ষের জারি করা নির্দশে অনুযায়ী, সরকার ২০২৬-২৭ অর্থবর্ষে এই পাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

চালু হওয়ার সাড়ে সাত মাসের মধ্যেই বাড়ল ফাস্ট্যাগের বার্ষিক পাসের দাম
  • ১৫ মার্চ, ২০২৬ ২১:০৩
Prefer us on Google

নয়াদিল্লি, ১৫ মার্চ: বাড়ছে ফাস্ট্যাগের  বার্ষিক পাসের দাম। বাড়ছে জাতীয় সড়কে টোলের খরচ। ভারতের জাতীয় সড়ক কর্তৃপক্ষের জারি করা নির্দশে অনুযায়ী, সরকার ২০২৬-২৭ অর্থবর্ষে এই পাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এতদিন এই বার্ষিক পাসের জন্য খরচ করতে হত ৩০০০ টাকা। এবার থেকে খরচ হবে ৩০৭৫টাকা। এই পাসটি কোনও বানিজ্যিক গাড়ির জন্য প্রযোজ্য নয়। ২০২৬ এর পয়লা এপ্রিল থেকে লাগু হবে এই নতুন দাম। 

Advertisement

জাতীয় সড়ক দিয়ে নিয়মিত যারা যাতায়াত করেন তাদের সুবিধার জন্য ২০২৫ সালের  ১৫ অগাস্ট বার্ষিক ফাস্ট্যাগের  বার্ষিক পাস প্রকল্প চালু করা হয়েছিল। এই পাসটি ১ বছর বা সর্বোচ্চ ২০০ বার যাতায়াতের জন্য বৈধ। 

সড়ক পরিবহন মন্ত্রকের হিসেব অনুযায়ি, এখন দেশের মোট ৫ কোটি ৯০ লক্ষ মানুষ ফাস ট্যাগ ব্যবহার করেন। যার মধ্যে সারা দেশে ৫০ লক্ষেরও বেশি যানবাহনের মালিক ফাস্ট্যাগ বার্ষিক পাস ব্যবহার করছেন। নিয়মিত হাইওয়েতে নিজস্ব গাড়ি নিয়ে যাতায়াতকারি যাত্রীদের মধ্যে এই প্রকল্পের জনপ্রিয়তা দেখা গিয়েছে। আর চালু হওয়ার মাত্র সাড়ে সাত মাসের মধ্যেই এই ফাস্ট্যাগের  বার্ষিক পাসের ভাড়া বাড়ানো হল।  

Advertisement
সম্পর্কিত সংবাদ