Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬

সংসদে আর প্রশ্ন তোলা যাবে না তিনটি তহবিল নিয়ে, লোকসভার সচিবালয়কে জানাল পিএমও

অনুচ্ছেদ ৪১(২) (৮) অনুসারে, লোকসভায় প্রত্যেক সাংসদের প্রশ্ন তোলার অধিকার থাকলেও যে বিষয়গুলির সঙ্গে প্রাথমিক ভাবে ভারত সরকারের সম্পর্ক নেই, সেগুলির ক্ষেত্রে ব্যতিক্রম থাকবে

সংসদে আর প্রশ্ন তোলা যাবে না তিনটি তহবিল নিয়ে, লোকসভার সচিবালয়কে জানাল পিএমও
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ১৭:০২
Prefer us on Google

নয়াদিল্লি, ৯ ফেৱ্রুয়ারি: এখন থেকে আর সংসদে দেশের তিনটি তহবিল নিয়ে কোন প্রশ্ন করা যাবে না। লোকসভার সচিবালয়কে চিঠি দিয়ে জানিয়ে দিল পিএমও। একটি সর্বভারতীয় সংবাদসংস্থার প্রতিবেদন অনুযায়ী পিএম কেয়ার্স ফান্ড, প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল এবং জাতীয় সামরিক তহবিল নিয়ে সংসদে কোনোরকম প্রশ্ন তোলা যাবে না বলে জানিয়ে দিয়েছে পিএমও। এ ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে লোকসভার কার্যবিধির অনুচ্ছেদ ৪১(২) (৮) এবং ৪১(২) (১৭)-এর কথা। 

Advertisement

 অনুচ্ছেদ ৪১(২) (৮) অনুসারে, লোকসভায় প্রত্যেক সাংসদের প্রশ্ন তোলার অধিকার থাকলেও যে বিষয়গুলির সঙ্গে প্রাথমিক ভাবে ভারত সরকারের সম্পর্ক নেই, সেগুলির ক্ষেত্রে ব্যতিক্রম থাকবে। আর ৪১(২) (১৭) অনুসারে, ভারত সরকারের প্রতি দায়বদ্ধ নয়, এমন গোষ্ঠী বা ব্যক্তির হাতে যে সমস্ত বিষয় রয়েছে, সেগুলি নিয়ে সংসদে আলোচনা করা বা প্রশ্ন তোলা যাবে না।

 পিএমও লোকসভাকে জানিয়েছে, সরকারের সঞ্চিত অর্থ থেকে এই তহবিলগুলিতে অর্থ মঞ্জুর করা হয় না। জনগণের স্বেচ্ছায় দেওয়া অর্থে তৈরি হয়েছে এই তিনটি তহবিল। আর তাই এই তহবিল তিনটির বিষয়ে সংসদে কোনো আলোচনা চাইছে না পিএমও।

Advertisement
সম্পর্কিত সংবাদ