Bartaman Logo
১৭ জুন, ২০২৬

এনটিএ’র সমালোচনায় আগেই রিপোর্ট দিয়েছিল সংসদীয় কমিটি

ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) ভূমিকার কড়া সমালোচনা করে পাঁচ মাস আগেই সংসদে রিপোর্ট পেশ করেছিল শিক্ষা সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি।

এনটিএ’র সমালোচনায় আগেই রিপোর্ট দিয়েছিল সংসদীয় কমিটি
  • ১৪ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) ভূমিকার কড়া সমালোচনা করে পাঁচ মাস আগেই সংসদে রিপোর্ট পেশ করেছিল শিক্ষা সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি। কংগ্রেস সাংসদ দিগ্বিজয় সিংয়ের নেতৃত্বাধীন ওই সংসদীয় কমিটির রিপোর্টে প্রশ্ন ফাঁস থেকে প্রযুক্তিগত গোলযোগের মতো একাধিক ইস্যুও তুলে ধরা হয়েছিল। এমনকি সেক্ষেত্রে উল্লেখ করা হয়েছিল নিট-ইউজি পরীক্ষার প্রসঙ্গও। শুধু তাই নয়। এসংক্রান্ত বিষয়ে মোদি সরকারকে অবিলম্বে পদক্ষেপ করার সুপারিশও জানিয়েছিল কমিটি।  

Advertisement

ওই রিপোর্টে কমিটি স্পষ্ট জানিয়েছিল, শুধুমাত্র ২০২৪ সালেই এনটিএ মোট ১৪টি বিভিন্ন প্রতিযোগিতামূলক প্রবেশিকা পরীক্ষার আয়োজন করেছিল। তার মধ্যে পাঁচটিতেই বিভিন্ন সমস্যা হয়। এর জেরে তিনটি পরীক্ষা বাতিল করে দিতে হয় এনটিএকে। এই বাতিল হওয়া পরীক্ষার তালিকায় রয়েছে ইউজিসি-নেট, সিএসআইআর-নেট এবং নিট-পিজি। প্রশ্নপত্র ফাঁসের মতো গুরুতর অভিযোগ ওঠে নিট-ইউজি পরীক্ষায়। সিইউইটি (ইউজি/পিজি) পরীক্ষার ফলাফল স্থগিত রাখা হয়। অর্থাৎ, সংসদীয় কমিটির রিপোর্ট থেকে স্পষ্ট, ২০২৪ সালেও একইভাবে নিট-ইউজি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। এনটিএর কড়া সমালোচনা করে কমিটি তার রিপোর্টে জানিয়েছে, ২০২৫ সালের জানুয়ারি মাসে যে জেইই-মেইন পরীক্ষা হয়, তার ১২টি প্রশ্ন ত্রুটির কারণে তুলে নিতে হয়। বারবার এমন ঘটনায় পরীক্ষা আয়োজক সংস্থারই পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলেছে শিক্ষা সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি। সংসদীয় কমিটির রিপোর্টে বলা হয়েছিল, হয়ত কোনো সংস্থা বা রাজ্য সরকার কোনো প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে। কিন্তু অন্য রাজ্যে সেই কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠান দিব্যি কাজ করছে। নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে বুধবার দিল্লিতে এনটিএ কার্যালয়ের সামনে তুমুল বিক্ষোভ দেখিয়েছে গেরুয়া শিবিরের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। পাশাপাশি এব্যাপারে মোদি সরকারকে কড়া চিঠি পাঠিয়েছে রাষ্ট্রবাদী চিকিৎসক সংগঠনও।

Advertisement
সম্পর্কিত সংবাদ