Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

হার্ভার্ডে পড়তে গেলেন উপেক্ষিত কামাভিঙ্গা

ট্র্যাজিক পরিণতি বোধহয় একেই বলে! কাতার বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন কামাভিঙ্গা। অথচ চার বছর পর কোচ দিদিয়ের দেশঁ স্কোয়াডেই রাখেননি তাঁকে।

হার্ভার্ডে পড়তে গেলেন উপেক্ষিত কামাভিঙ্গা
  • ৮ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

হাভার্ড: ট্র্যাজিক পরিণতি বোধহয় একেই বলে! কাতার বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন কামাভিঙ্গা। অথচ চার বছর পর কোচ দিদিয়ের দেশঁ স্কোয়াডেই রাখেননি তাঁকে। মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে দু’বারের চ্যাম্পিয়নদের বেস ক্যাম্প। দলে জায়গা না পেলেও এই মুহূর্তে বেস ক্যাম্পের কাছাকাছিই রয়েছেন কামাভিঙ্গা। হার্ভার্ড বিজনেস স্কুলের বিশেষ কোর্সে ভরতি হয়েছেন ফরাসি মিডফিল্ডার। ক্লাসের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে কামাভিঙ্গা লিখেছেন, ‘আমাকে সুযোগ দেওয়ার জন্য হার্ভার্ড  বিজনেস স্কুলকে ধন্যবাদ জানাই। জীবনের এক নতুন অধ্যায়। দারুণ আনন্দ লাগছে।’ মুহূর্তে ভাইরাল সেই পোস্ট। কিন্তু জাতীয় দল থেকে কেন বাদ পড়লেন তিনি? অনেকেরই ধারণা, ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের জার্সিতে কামাভিঙ্গা এবার খুব একটা ভালো খেলতে পারেননি। তাই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন দেশঁ। নাম নয়, পারফরম্যান্সই তাঁর কাছে শেষ কথা। উল্লেখ্য, এবার আই গ্রুপে এমবাপেদের প্রতিপক্ষ সেনেগাল, ইরাক ও নরওয়ে। বিশেষজ্ঞদের ধারণা, গ্রুপের বাধা টপকাতে বিশেষ বেগ পেতে হবে না ফরাসিদের।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ