নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি বছরেই কলকাতা এবং হাওড়ায় পুর ভোট হবে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তবে তার আগে এই দুই পুরসভাতে আসন পুনর্বিন্যাস উদ্যোগী রাজ্য সরকার। আজ বিধানসভায় পেশ হল কলকাতা ও হাওড়া পুরসভার সংশোধনী বিল। এতদিন কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ছিল ১৪৪। সংশোধিত হয়ে সেই ওয়ার্ড সংখ্যা হবে ২০৯। ওয়ার্ড সংখ্যা বাড়লেও কলকাতা পুরসভায় বোরো সংখ্যা আগের মতই ১৬ থাকছে।
অন্যদিকে আজ বিধানসভায় কলকাতার পাশাপাশি আনা হলো হাওড়া পুরসভার সংশোধনী বিলও। এদিন এই বিল পেশ করতে গিয়ে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, মানুষের ভোটে হারবে বলে এতদিন হাওড়া পুরসভায় ভোট করতে দেয়নি তৃণমূল। তার কথায় প্রশাসনিক ও পুর পরিষেবা সঠিকভাবে পৌঁছে দিতে হাওড়ার ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ৬৮ করা হচ্ছে।
প্রসঙ্গত এতদিন হাওড়ায় কোন কোন ওয়ার্ডে কুড়ি থেকে ত্রিশ হাজার ভোটার সংখ্যা ছিল। কিন্তু এই পুনর্বিন্যাসের ফলে ওয়ার্ড পিছু ১৫ থেকে ১৬ হাজার ভোটার থাকার কথা।