নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশে হোমিয়োপ্যাথিক মেডিকেল কলেজের সংখ্যা তিনশো ছাড়াল। ন্যাশনাল কমিশন ফর হোমিয়োপ্যাথি (এনসিএইচ) সূত্রে এই খবর জানা গিয়েছে। সূত্রের খবর, শুধু এবছরই এখনো পর্যন্ত ১৩টি নতুন হোমিয়োপ্যাথিক মেডিকেল কলেজ অনুমোদন পেয়েছে। মোট কলেজের সংখ্যা বেড়ে হয়েছে ৩০৪। এর মধ্যে তিনটি সরকারি এবং ১০টি প্রাইভেট। নতুন সরকারি হোমিয়োপ্যাথিক কলেজ অনুমোদন পেয়েছে তিন রাজ্যে—ত্রিপুরা, মহারাষ্ট্র এবং ছত্রিশগড়ে। ত্রিপুরায় প্রথম সরকারি হোমিোপ্যাথিক মেডিকেল কলেজ চালু হল। বেশিরভাগ নতুন প্রাইভেট হোমিয়োপ্যাথিক মেডিকেল কলেজ হয়েছে রাজস্থান ও মধ্যপ্রদেশে। কর্ণাটকও আছে তালিকায়। এনসিএইচের এডুকেশন বোর্ডের চেয়ারম্যান ডাঃ রজত চট্টোপাধ্যায় বলেন, নতুন কলেজগুলি অনুমোদন পাওয়ায় দেশজুড়ে হোমিয়োপ্যাথির স্নাতক আসনের (বিএইচএমএস) সংখ্যা এক হাজার বেড়ে হল প্রায় সাড়ে ১৮ হাজার।



