গত ৫ বছরে কাশ্মীরে ক্যানসার আক্রান্ত বেড়েছে ৬৮ হাজার ৮০৪
  • ৩ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: গত পাঁচ বছরে জম্মু ও কাশ্মীরে লাফিয়ে বেড়েছে ক্যানসার আক্রান্তের সংখ্যা। সংসদে স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, গত পাঁচ বছরে নতুন করে ৬৮ হাজার ৮০৪টি ক্যানসার আক্রান্ত ধরা পড়েছে। ন্যাশনাল ক্যান্সার রেজিস্ট্রি প্রোগ্রাম এবং ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর)-এর তরফে কেন্দ্রের কাছে এক রিপোর্ট পেশ করা হয়েছে। তাতে বলা হচ্ছে, ২০২১ সালে ক্যানসার আক্রান্তের সংখ্যা ছিল ১৩ হাজার ৬০। ২০২৫ সালে সেই সংখ্যা বেড়ে হয়েছে ১৪ হাজার ৪৯৩। হিসাব বলছে, এই পাঁচ বছরে মারণ রোগে আক্রান্তের সংখ্যা ১১ শতাংশ বেড়েছে। বিশেষজ্ঞদের অভিমত, জীবনযাত্রার পরিবর্তন, ধূমপান, অস্বাস্থ্যকর খাবার এবং পরিবেশ দূষণই মূলত মানুষের মধ্যে ক্যান্সারের বিস্তার ঘটাচ্ছে। ইতিমধ্যে আইসিএমআর-এর তরফে জম্মু ও কাশ্মীরজুড়ে কারা কারা কী রোগে আক্রান্ত, তা খতিয়ে দেখা হচ্ছে। লক্ষ্য একটাই, যাতে আগেভাগে ক্যানসার চিহ্নিত করা যায়। আর তা সম্ভব হলে, অনেকাংশে এই মারণ রোগে মৃত্যু রোধ করা সম্ভব হবে।

Advertisement