Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

স্ত্রী-পুত্রবধূর নাম বিচারাধীন, মৃত্যু মন্দিরবাজারের প্রৌঢ়ের

এসআইআর ঘিরে উদ্বেগ, বিক্ষোভ চলছে জেলায় জেলায়। আতঙ্কে মৃত্যুও ঘটছে। কোথাও ক্ষোভের আঁচ আছড়ে পড়ছে বিএলও’দের উপর

স্ত্রী-পুত্রবধূর নাম বিচারাধীন,  মৃত্যু মন্দিরবাজারের প্রৌঢ়ের
  • ১১ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা : এসআইআর ঘিরে উদ্বেগ, বিক্ষোভ চলছে জেলায় জেলায়। আতঙ্কে মৃত্যুও ঘটছে। কোথাও ক্ষোভের আঁচ আছড়ে পড়ছে বিএলও’দের উপর। দুই ২৪ পরগনায় এসআইআর ঘিরে উঠে এল এমনই নানা ছবি।       

Advertisement

উত্তর ২৪ পরগনার মন্দিরবাজারে মৃত্যু হল এক প্রৌঢ়ের। তাঁর স্ত্রী ও পুত্রবধূর নাম চূড়ান্ত ভোটার তালিকায় বিচারাধীন ছিল। ফলে উদ্বেগ ও মানসিক চাপে ভুগছিলেন মন্দিরবাজারের চাঁদপুর-চৈতন্যপুর পঞ্চায়েতের গণ্ডারবেড়িয়ার বাসিন্দা ৫৫ বছরের দাইয়ান গাজি। সোমবার রাতে হৃদরোগে মৃত্যু হল তাঁর। পরিবারের দাবি, মানসিক চাপে মৃত্যু হয়েছে দাইয়ান গাজির। খবর পেয়ে মন্দিরবাজারের বিধায়ক জয়দেব হালদার ঘটনাস্থলে যান। তিনি দাইয়ান গাজির পরিবারের সঙ্গে কথা বলেন। এক আত্মীয় এনজামুল হক জানান, মৃতের স্ত্রী মুখরোজান বিবি ও পুত্রবধূ তসলিমা বিবির নাম চূড়ান্ত তালিকায় বিচারাধীন এসেছিল। এই কারণে উদ্বেগে ভুগতেন দাইয়ান। বার বার বলতেন ওদের কী হবে? আমাকে সোমবার সন্ধ্যায় ফোনও করেছিলেন। খুবই চিন্তা করছিলেন। রাতে হৃদরোগে মারা যান। তিনি বলেন, এই মৃত্যুর জন্য নির্বাচন কমিশন দায়ী।
এদিকে, রাতের অন্ধকারে বিএলও-এর বাড়িতে আক্রমণ করল দুষ্কৃতীরা। সোমবার রাতে বড়ো আধলা ইট নিয়ে দুষ্কৃতীরা বাড়ির দরজায় ছুড়ে মারে। দরজার কাচ ভেঙে গিয়েছে। কাকদ্বীপ থানার পশ্চিম গোবিন্দপুরের বাসিন্দা মণীন্দ্রনাথ দাস ৮৫ নম্বর বুথের বিএলও-র দায়িত্বে ছিলেন। তিনি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাঁর বুথের ১৬৩ জন ভোটারের নাম তালিকা থেকে বাদ গিয়েছে। ২৭ জন ভোটার বিচারাধীন রয়েছেন। তারপর থেকেই তাঁর কাছে হুমকির ফোন আসতে থাকে। সোমবার রাতের ঘটনার পর থেকে শিক্ষকের পরিবার আতঙ্কে রয়েছে। মণীন্দ্রনাথ কাকদ্বীপ থানায় ও বিডিও’র কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।  দক্ষিণ ২৪ পরগনার বসিরহাটে মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে সরব হল সিপিএম। ভোটাধিকার সুরক্ষার দাবিতে বসিরহাট মহকুমা শাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করেন দলের নেতা-কর্মীরা। তাঁরা অবাধ ও সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। সিপিএম নেতা অজয় বাইন বলেন, গণতন্ত্রকে হত্যা করছে বিজেপি সরকার। প্রতিটি মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে এই আন্দোলন। 
কমিশনের চক্রান্তের অভিযোগে সরব হয়েছেন গোবরডাঙার বেড়গুম ১ পঞ্চায়েতের বাসিন্দারা। নথি জমা দেওয়া সত্ত্বেও ভোটারদের নাম বিচারাধীন হিসাবে চিহ্নিত করায় কমিশনের চক্রান্ত দেখছেন স্থানীয়রা। প্রতিবাদে মঙ্গলবার গোবরডাঙার নকপুল মোড় অবরোধ করে বিক্ষোভ দেখান বাসিন্দারা। সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত তাদের অবরোধ চলে। বনগাঁ থেকে বসিরহাট এবং হাবড়া থেকে মছলন্দপুরগামী যানবাহন আটকে পড়ে। বিক্ষোভকারী আব্দুল রউফ মণ্ডল, আব্দুল লতিফ বলেন, কমিশনের চক্রান্তে এই পঞ্চায়েতে বহু ভোটারের নাম বাদ গিয়েছে। বৈধ ভোটারদের নামও বিচারাধীন হিসাবে চিহ্নিত করা হয়েছে। আরেক বাসিন্দা সুব্রত সরকার বলেন, সমস্যা সমাধানের জন্য আমরা জেলাশাসকের কাছে আবেদন জানাচ্ছি।

Advertisement
সম্পর্কিত সংবাদ