Bartaman Logo
৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ছোটো পুরসভাতেও এবার পুরমন্ত্রীর ‘মুখোমুখি’ কর্মসূচি

পুর পরিষেবা সংক্রান্ত সমস্যা নাগরিকদের কাছ থেকে শুনতে ‘মুখোমুখি’ কর্মসূচি চালু করেছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। নির্দিস্ট নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারে মানুষ।

ছোটো পুরসভাতেও এবার পুরমন্ত্রীর ‘মুখোমুখি’ কর্মসূচি
  • ৯ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকতা: পুর পরিষেবা সংক্রান্ত সমস্যা নাগরিকদের কাছ থেকে শুনতে ‘মুখোমুখি’ কর্মসূচি চালু করেছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। নির্দিস্ট নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারে মানুষ। এতদিন কলকাতা, শিলিগুড়ি, আসানসোলের মতো বড়ো পুরসভাগুলিতে এই কর্মসূচি পালন হত। এবার মন্ত্রী তুলনায় ছোটো পুরসভাগুলির বাসিন্দাদের সমস্যার কথাও শুনবেন। এ কর্মসূচি বরানগর পুরসভা থেকে শুরু করবেন বলে মন্ত্রী জানিয়েছেন। শনিবার বিধাননগরে বিজেপি কার্যালয় থেকে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। তার পর ছোটো পুরসভাগুলির জন্য মুখোমুখি কর্মসূচি চালুর ঘোষণা করেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ