Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬

মধ্যবিত্তরা এটিএম: পুনাওয়ালা

বিজেপি থেকে ইস্তফা দেওয়ার আগেই মোদি সরকারের বিরুদ্ধে মুখ খুলেছিলেন দলীয় মুখপাত্র পদে থাকা শেহজাদ পুনাওয়ালা।

মধ্যবিত্তরা এটিএম: পুনাওয়ালা
  • ১৯ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: বিজেপি থেকে ইস্তফা দেওয়ার আগেই মোদি সরকারের বিরুদ্ধে মুখ খুলেছিলেন দলীয় মুখপাত্র পদে থাকা শেহজাদ পুনাওয়ালা। যেভাবে দেশের মধ্যবিত্ত শ্রেণির উপর আর্থিক বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে, তা নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশও করেছিলেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেছে ‘দ্য ম্যানিফেস্টো’। পুনাওয়ালার বিজেপি ত্যাগের ঠিক একদিন আগে ওই অনুষ্ঠান রেকর্ড করা হয়েছিল। তাতেই তৎকালীন বিজেপি মুখপাত্রের ‘মন কি বাত’ সামনে এসেছে। সেখানে পুনাওয়ালা জানান, সরকারের কাছে এটিএমে পরিণত হয়েছে দেশের মধ্যবিত্ত শ্রেণি। তারা আয়কর, ইনডিরেক্ট ট্যাক্স, টোল দিচ্ছেন। কিন্তু, তার বদলে যথাযথ পরিষেবা পাচ্ছেন না। প্রকাশ্যেই মধ্যবিত্ত শ্রেণিকে লুট করা হচ্ছে। কর দেওয়ার পরও রাস্তা খারাপ। স্কুলের অবস্থা বেহাল। পরিকাঠামো ভেঙে পড়েছে। প্রশ্নফাঁস হচ্ছে। দুর্নীতি হলেও কেউ দায় নিচ্ছেন না। বায়ু-জল দূষণে ভরে গিয়েছে।  সরকারকে তাঁর পরামর্শ, মধ্যবিত্তর থেকে আর্থিক বোঝা কামানো হোক।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ