Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

চলতি সপ্তাহেই একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর

বৃহস্পতিবার বাংলায় প্রথম দফার বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে রাজ্যজুড়ে। আলিপুর আবহাওয়া দপ্তর চলতি সপ্তাহে তাপপ্রবাহ ও তীব্র গরমের সতর্কতা জারি করল পশ্চিমের জেলাগুলোতে।

চলতি সপ্তাহেই একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর
  • ২০ এপ্রিল, ২০২৬ ১৬:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইতিমধ্যেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে রাজ্যজুড়ে। আলিপুর আবহাওয়া দপ্তর চলতি সপ্তাহে তাপপ্রবাহ ও তীব্র গরমের সতর্কতা জারি করল পশ্চিমের জেলাগুলোতে। মঙ্গলবার এবং বুধবার তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে। তীব্র গরম ও আপেক্ষিক আদ্রতা থাকবে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলায়। 

Advertisement

 বৃহস্পতিবার বাংলায় প্রথম দফার বিধানসভা নির্বাচন। ভোটের দিনও পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূমে তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়ার পূর্বভাস দিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি ওইদিন বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতে। শুক্রবার এবং শনিবার তীব্র গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায়। শনিবার কালবৈশাখীর সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের ৭ জেলায়। ওইদিন আবহাওয়া দপ্তর ঝড় বৃষ্টির পূর্বভাস দিচ্ছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়ায়।

উত্তরবঙ্গের আট জেলাতেই ২৩ শে এপ্রিল নির্বাচন। ওইদিন দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কুচবিহার এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর।

সম্পর্কিত সংবাদ