Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ভুয়ো ভোটার খুঁজতে এবার তালিকায় চলবে নজরদারি

এ রাজ্যের ভোটার তালিকায় ভিন রাজ্যের ভোটারদের নাম!

ভুয়ো ভোটার খুঁজতে এবার তালিকায় চলবে নজরদারি
  • ৩১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: এ রাজ্যের ভোটার তালিকায় ভিন রাজ্যের ভোটারদের নাম! শনিবার উদয়নারায়ণপুরে তৃণমূলের জেলাস্তরের বৈঠকে নেতৃত্ব ভোটার তালিকার উপর নজরদারি চালানোর জন্য দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছে। 

Advertisement

হাওড়া গ্রামীণ জেলার এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী পুলক রায়, দলের গ্রামীণ জেলার চেয়ারম্যান সমীর পাঁজা, জেলা সভাপতি অরুণাভ সেন, জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস, সহ সভাপতি অজয় ভট্টাচার্য, বিধায়ক সুকান্ত পাল, বিদেশি বসু সহ অন্যান্য নেতৃত্ব। 
মন্ত্রী পুলক রায় বলেন, বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা ফের স্ক্রুটিনি করতে হবে। তালিকায় ভুয়ো ভোটার যাতে না থাকে, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি যাঁরা মারা গিয়েছেন বা বাড়ি বদল করে অন্যত্র চলে গিয়েছেন, তাঁদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়টিও নিশ্চিত করতে হবে। আগামী বিধানসভা নির্বাচনের আগে এপ্রিল, সেপ্টেম্বর এবং পরের বছরের জানুয়ারি মাসে ফের ভোটার তালিকা প্রকাশিত হবে। গত জানুয়ারি মাসের আগে যাঁরা অনলাইনে আবেদন করেছেন, তাদের নাম সর্বশেষ তালিকায় নেই। বিজেপি যে কৌশলে মহারাষ্ট্র, হরিয়ানা ও দিল্লি দখল করেছে, সেই কৌশল বাংলাতেও খাটাতে চাইছে। তাদের অভিসন্ধি ধরে ফেলায় আমাদের নেতা-কর্মীরা সেই প্রচেষ্টা আটকে দিতে পেরেছেন। যেকারণে নতুন করে ভোটার তালিকা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। সমীর পাঁজা বলেন, ভোটার তালিকায় কোনও ফাঁকফোকর রাখা যাবে না। ভোটার তালিকা নিয়মিত পরীক্ষা করতে হবে। সেই নির্দেশই দেওয়া হয়েছে কর্মীদের। ইতিমধ্যেই উলুবেড়িয়া পূর্ব ও উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা এলাকায় বেশ কিছু ভুয়ো ভোটারের নাম মিলেছে ভোটার তালিকায়। পাশাপাশি আমতা বিধানসভা এলাকাতেও বেশ কিছু ভোটারের বুথ বদলের বিষয়টি আমাদের নজরে এসেছে। সবটাই আমরা মহকুমা শাসকের নজরে এনেছি।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ