Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শীতের শেষ কামড় দক্ষিণবঙ্গ জুড়ে, চলবে আগামী কয়েকদিন

মাঘের শেষ সপ্তাহে শীতের শেষ কামড় চলছে দক্ষিণবঙ্গ জুড়ে। কয়েকদিন তাপমাত্রা উর্ধ্বমুখী থাকার পর ফের গতকাল থেকে পারদ পতন শুরু হয়েছে দক্ষিণবঙ্গে।

শীতের শেষ কামড় দক্ষিণবঙ্গ জুড়ে, চলবে আগামী কয়েকদিন
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:০২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাঘের শেষ সপ্তাহে শীতের শেষ কামড় চলছে দক্ষিণবঙ্গ জুড়ে। কয়েকদিন তাপমাত্রা উর্ধ্বমুখী থাকার পর উত্তুরে হাওয়ার দাপটে ফের গতকাল থেকে পারদ পতন শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। আজ, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নামল ১৪.৫ ডিগ্রি সেলসয়িসে। যা স্বাভাবিকের থেকে ২.৪ ডিগ্রি সেলসিয়াস কম। দক্ষিণবঙ্গে সব থেকে কম সিউড়ির তাপমাত্রা। এখানের তাপমাত্রা নামল ১০.২ ডিগ্রি সেলসয়িসে। স্বাভাবিকের থেকে ৩ দশমিক ৬ ডিগ্রি সেলসয়িস কম। 

Advertisement

উত্তরবঙ্গের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে আগামী কয়েকদিন। দার্জিলিং এর পাহাড়ি অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। উত্তরবঙ্গের সমতলের তাপমাত্রা আগামী কয়েকদিন থাকবে ১০ থেকে ১১ ডিগ্রির মধ্যে।

উত্তর ও দক্ষিণবঙ্গের কোথাও আগামী তিন দিনে রাতের তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তার পরের চার দিনে আবার ধীরে ধীরে এক থেকে দুই ডিগ্রি বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা। তবে বেলা বাড়লে চড়বে পারদ।   

আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, দক্ষিণবঙ্গে কুয়াশার দাপট কমবে অনেকটাই।  উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।    

Advertisement
সম্পর্কিত সংবাদ