Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

নাটকের মঞ্চে প্রতিবাদের ভাষা

জাতিভেদ প্রথা ভারতে প্রাচীন কাল থেকেই বিদ্যমান। যুগের নিয়মে আধুনিকতার ছোঁয়া লাগলেও সেই অন্ধকার এখনও সম্পূর্ণ কাটেনি। কয়েক বছর আগে ঘটে যাওয়া রোহিত ভেমুলার আত্মহত্যার ঘটনা সহ আরও বিভিন্ন ঘটনা তারই প্রমাণ দেয়।

নাটকের মঞ্চে প্রতিবাদের ভাষা
  • ২১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

জাতিভেদ প্রথা ভারতে প্রাচীন কাল থেকেই বিদ্যমান। যুগের নিয়মে আধুনিকতার ছোঁয়া লাগলেও সেই অন্ধকার এখনও সম্পূর্ণ কাটেনি। কয়েক বছর আগে ঘটে যাওয়া রোহিত ভেমুলার আত্মহত্যার ঘটনা সহ আরও বিভিন্ন ঘটনা তারই প্রমাণ দেয়। সেই প্রতিবাদের ভাষা এবার নাটকের মঞ্চে, ‘ভেমুলার রামায়ণ’। ‘অশোকনগর নাট্যমুখ’-এর ভাবনায় গত এক বছরেরও বেশি সময় ধরে এই নাটক বাংলা এবং বাংলার বাইরে বিভিন্ন স্থানে মঞ্চস্থ হচ্ছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শো করার পরিকল্পনা রয়েছে। এই নাটক পরিচালনার দায়িত্বে রয়েছেন অভি চক্রবর্তী। অভিনয় করেছেন গুলশানারা খাতুন, উদ্দালক ভট্টাচার্য, ঝুমুর নাগ সরকার সহ আরও অনেকে। ‘এই নাটকের বিষয় বর্তমানে প্রাসঙ্গিক। প্রতিবাদের ভাষা এই নাটক’, বলেন গুলশানারা। শিল্প কখনও প্রতিবাদের ভাষাও হয়ে ওঠে। এই নাটকের মাধ্যমে সমাজ সংস্কারের আশা নিয়েই বুক বেঁধেছেন শিল্পীরা।

Advertisement

পূর্বাশা দাস

Advertisement
সম্পর্কিত সংবাদ