Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

বিয়ে সারলেন বাদশা

বিতর্কের মাঝেই জীবনের নতুন অধ্যায় শুরু করলেন র‌্যাপার বাদশা? জল্পনা, পাঞ্জাবী অভিনেত্রী ঈশা রিখির সঙ্গে বিয়ে সেরেছেন গায়ক

বিয়ে সারলেন বাদশা
  • ২৫ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিতর্কের মাঝেই জীবনের নতুন অধ্যায় শুরু করলেন র‌্যাপার বাদশা? জল্পনা, পাঞ্জাবী অভিনেত্রী ঈশা রিখির সঙ্গে বিয়ে সেরেছেন গায়ক। মঙ্গলবার তাঁদের বিয়ের একাধিক ছবি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। শুভেচ্ছাও জানিয়েছেন অনুরাগীরা। সম্প্রতি একটি গানের জন্য বিতর্কের শিরোনামে বাদশা। গানের লিরিক্স নিয়ে বিস্তর সমালোচিত হতে হয়েছে তাঁকে। পাশাপাশি জাতীয় মহিলা কমিশনও সদ্য তলব করেছে গায়ককে। এর মাঝেই তাঁর বিয়ের ছবি ভাইরাল হল। যদিও বাদশা বা ঈশা বিস্তারিত কিছু জানাননি। এটি কোনো শ্যুটের জন্য তোলা ছবি কি না, তা নিয়ে চর্চা চলছে। উল্লেখ্য, ২০২০ সালে বাদশার বিবাহবিচ্ছেদ হয়েছিল।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ