Bartaman Logo
৯ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

ক্লাবজোটের হাতেই থাকছে আইএসএল

আগামী চার মরশুম আইএসএল পরিচালনার দায়িত্ব ক্লাবজোটের হাতে। ১৪টি দল অংশগ্রহণ করবে, ১ কোটি ১০ লক্ষ টাকা লাগবে। বিস্তারিত পড়ুন।

ক্লাবজোটের হাতেই থাকছে আইএসএল
  • ৯ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী চার মরশুম আইএসএল পরিচালনার দায়িত্ব থাকবে ক্লাবজোটের হাতে। বুধবার দিল্লিতে সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়ে দিল ফেডারেশন।  আসন্ন মরশুম শুরু হবে ৪ সেপ্টেম্বর। চলবে মার্চ মাস পর্যন্ত। ১৪টি দলকে নিয়ে আইএসএল করার পরিকল্পনা রয়েছে। আইএসএলে অংশগ্রহণের জন্য ১ কোটি ১০ লক্ষ টাকা দিতে হবে দলগুলিকে। প্রতিটি দল ৬ বিদেশি ফুটবলার নিতে পারবে। তবে প্রথম একাদশে জায়গা পাবেন ৪ জন। 

Advertisement

এদিকে, লালচুংনুঙ্গা ও জেসিন টিকের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াল ইস্ট বেঙ্গল। এছাড়াও সন্দীপ মাণ্ডি ও রহিত কুমারকে দু’বছরের চুক্তিতে দলে নিল মশাল ব্রিগেড। 

Advertisement
সম্পর্কিত সংবাদ