Bartaman Logo
২৯ মে, ২০২৬

জ্বালানি সংকটের প্রভাব এবার আকাশপথে! বাতিল কোন কোন সংস্থার বিমান?

বিগত কয়েক মাস ধরেই উত্তপ্ত পশ্চিম এশিয়া। আর সেই কারণেই একাধিকবার জ্বালানি সঙ্কটের মুখে পড়েছেন সাধারণ মানুষ। এইবার জ্বালানি সঙ্কটের প্রভাব পড়তে চলেছে ডোমেস্টিক ফ্লাইটের পরিষেবাতেও।

জ্বালানি সংকটের প্রভাব এবার আকাশপথে! বাতিল কোন কোন সংস্থার বিমান?
  • ২৯ মে, ২০২৬ ১৩:৩১

নয়াদিল্লি, ২৯ মে: বিগত কয়েক মাস ধরেই উত্তপ্ত পশ্চিম এশিয়া। আর সেই কারণেই একাধিকবার জ্বালানি সংকটের মুখে পড়েছেন সাধারণ মানুষ। এইবার জ্বালানি সঙ্কটের প্রভাব পড়তে চলেছে ডোমেস্টিক ফ্লাইটের পরিষেবাতেও। জুন থেকে আগস্ট পর্যন্ত মোট তিন মাস ডোমেস্টিক উড়ানের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতের দুই অন্যতম বৃহৎ বিমান সংস্থা ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া। এই দুই সংস্থা উড়ানের সংখ্যা কমানোর যা তথ্য দিয়েছে, তাতে দিনে অন্তত ২৫০ ডোমেস্টিক বিমান বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে । বিমান বাতিলের ফলে সমস্যার মুখে পড়তে পারেন দেশের বড়ো বড়ো শহরগুলির যাত্রীরা। 

Advertisement

বিগত কয়েক মাসের মধ্যে বেড়েছে একাধিক জ্বালানি মূল্য। রান্নার গ্যাস, বাণিজ্যিক সিলিন্ডার, পেট্রোল-ডিজেল, অটোর সিএনজি। আর তার জেরেই টান পড়েছে সাধারণ মানুষের পকেটে। সেই সঙ্গে বিমানের এটিএফের খরচ এতটাই বেড়েছে যে হিমশিম খেতে হচ্ছে বিমান সংস্থাগুলিকেও। তার উপর উড়ান সফরের চাহিদাও কমেছে বলে মনে করছে তাঁরা। আর এই সবকিছু নজরে রেখেই  উড়ানের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো। 
জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়া অভ্যন্তরীণ উড়ানের সংখ্যা ২০-২২ শতাংশ কমাবে। এখন তারা দিনে অন্তত ৫০০ উড়ান চালায়। জুন থেকে ১১০টি উড়ান কম চালাবে তারা। সেই সঙ্গে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসও ১০ শতাংশ কমাবে উড়ানের সংখ্যা। এয়ার ইন্ডিয়ার পাশাপাশি ইন্ডিগো এখন দিনে ২২০০ উড়ান চালায়। বাতিল করার পর তাদেরও ১১০টি উড়ান বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। বাতিল হওয়া উড়ানের সংখ্যা সব মিলিয়ে প্রায় আড়াইশো হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। বিমান সংস্থাগুলির এই সিদ্ধান্তের জেরে বহু যাত্রী বিপাকে পড়বেন বলে মনে করা হচ্ছে। মূলত মুম্বই, দিল্লি, বেঙ্গালুরুর যাত্রীরা বেশি বিপাকে পড়বেন বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। কমবে মুম্বই থেকে জয়পুর, গোয়া, বেঙ্গালুরু, হায়দরাবাদ, চেন্নাই, আমেদাবাদ, নাগপুর, পাটনা এবং ভোপাল যাওয়া-আসার উড়ান। সেই সঙ্গেই দিল্লি-কলকাতা উড়ানের সংখ্যাও কমবে।

সম্পর্কিত সংবাদ