Bartaman Logo
১৩ জুলাই, ২০২৬
বর্তমান / হেলথ

অসুস্থ করছে রোগ প্রতিরোধ ব্যবস্থাই ভুক্তভোগী কোটিরও বেশি!

ভারতে রিউম্যাটয়েড আর্থ্রাইটিস ভয়াবহ আকার ধারণ করেছে। ইন্ডিয়ান রিউম্যাটোলজি অ্যাসোসিয়েশন-এর দেওয়া তথ্য অনুসারে, প্রতিদিন এদেশে অসংখ্য মানুষের সকালে ঘুম ভাঙে শরীরের ছোট ছোট অস্থিসন্ধিতে প্রবল ব্যথা নিয়ে।

অসুস্থ করছে রোগ প্রতিরোধ ব্যবস্থাই  ভুক্তভোগী কোটিরও বেশি!
  • ৭ মে, ২০২৬ ১৪:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি: ভারতে রিউম্যাটয়েড আর্থ্রাইটিস ভয়াবহ আকার ধারণ করেছে। ইন্ডিয়ান রিউম্যাটোলজি অ্যাসোসিয়েশন-এর দেওয়া তথ্য অনুসারে, প্রতিদিন এদেশে অসংখ্য মানুষের সকালে ঘুম ভাঙে শরীরের ছোট ছোট অস্থিসন্ধিতে প্রবল ব্যথা নিয়ে। সঙ্গে থাকে ফোলাভাব, শক্ত হয়ে থাকা হাত-পা, তীব্র ক্লান্তি বোধ। এই সব উপসর্গই রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের উপসর্গ যা আসলে অটো ইমিউন ডিজিজ। আমাদের দেশে সচেতনতার অভাবে এই রোগ শনাক্ত হতে গড়ে ৫ থেকে ১০ বছর দেরি হয়ে যায়। রোগনির্ণয়ে দেরি হলে হাড়ের ক্ষতির সঙ্গে হৃদরোগ বা কিডনি বিকল হওয়ার ঝুঁকিও বাড়ে! বিশেষজ্ঞদের মতে, ভারতে প্রায় ১ কোটি মানুষ রিউম্যাটয়েড আর্থ্রাইটিসে ভুগছেন। বিশেষজ্ঞরা বলছেন, ডিজিজ মডিফাইং অ্যান্টিরিউম্যাটিক ড্রাগস-এর সাহায্যে রোগীরা সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। তাঁদের সতর্কবার্তা, সকালে বা ভোরে দিকে শরীরে ৩০ মিনিটের বেশি অস্থিসন্ধির আড়ষ্টতা বা গাঁটে ব্যথা থাকলে দ্রুত রিউম্যাটোলজিস্টের পরামর্শ নেওয়া দরকার।

Advertisement

Advertisement
সম্পর্কিত সংবাদ