Bartaman Logo
৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

পৃথিবীর প্রথম ট্রিলিনেয়ার মাস্কের ঠিকানা মাত্র ৪০০ বর্গফুটের বাড়ি!

বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে এক লক্ষ কোটি ডলারের মালিক হয়েছেন মার্কিন ধনকুবের এলন মাস্ক। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, নব্য ট্রিলিয়নেয়ারের বাড়ি কেমন?

পৃথিবীর প্রথম ট্রিলিনেয়ার মাস্কের ঠিকানা মাত্র ৪০০ বর্গফুটের বাড়ি!
  • ১৫ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে এক লক্ষ কোটি ডলারের মালিক হয়েছেন মার্কিন ধনকুবের এলন মাস্ক। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, নব্য ট্রিলিয়নেয়ারের বাড়ি কেমন? বিলাসবহুল বাংলো নাকি কোনও প্রাসাদ—কোথায় থাকেন তিনি? ফরচুন ম্যাগাজিন সূত্রে খবর, অত্যন্ত সাধারণ জীবনযাপন করেন স্পেসএক্স কর্তা। টেক্সাসে মাত্র ৪০০ স্কোয়ার ফুটের একটি বাড়িতে থাকেন মাস্ক। এর আগে ক্যালিফোর্নিয়ায় থাকতেন। সেখানে বেশ কিছু বিলাসবহুল সম্পত্তি ছিল। কিন্তু, ২০২০ সালে তাঁর সমস্ত দপ্তর টেক্সাসে সরিয়ে আনেন টেসলা কর্তা। তখনই ক্যালিফোর্নিয়ার সমস্ত সম্পত্তি বিক্রি করে দেন। বর্তমানে টেক্সাসের অস্টিনের কাছে ৩৫ মিলিয়ন ডলার মূল্যের বাড়ি-বাংলো রয়েছে। যদিও মাস্ক বারবার জানিয়েছেন, টেক্সাসে বোকা চিকায় স্পেস এক্সের স্টারবেস রয়েছে। তার কাছে ছোট্ট একটি বাড়িই তাঁর স্থায়ী ঠিকানা। স্পেস এক্সের থেকে ভাড়া ঩নেওয়া বাড়িটির দাম ৫০ হাজার ডলার। তথ্যাভিজ্ঞ মহলের মতে, বরাবরই কর্মস্থলের কাছেই থাকতে পছন্দ করেন মাস্ক। ২০২৩ সালের টেসলা কর্তার আত্মজীবনীকার ঘরের একটি ছবি পোস্ট করেছিলেন। প্রয়োজনীয় ফ্রিজ, রান্নার ব্যবস্থা, টেবিল, রকেটের একটি প্রতিকৃতি ছাড়া তেমন কিছু নামী-দামি সামগ্রী নেই।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ