Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

মেয়ের নাম প্রকাশ্যে

গত মাসে নতুন সদস্য এসেছে অভিনেতা রণদীপ হুডার পরিবারে। বাবা হয়েছেন তিনি। প্রথম সন্তানের জন্ম দিয়েছেন অভিনেতার স্ত্রী তথা অভিনেত্রী লিন লইশরাম। একমাস পর এবার একরত্তির নাম প্রকাশ করলেন অভিনেতা।

মেয়ের নাম প্রকাশ্যে
  • ১১ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

গত মাসে নতুন সদস্য এসেছে অভিনেতা রণদীপ হুডার পরিবারে। বাবা হয়েছেন তিনি। প্রথম সন্তানের জন্ম দিয়েছেন অভিনেতার স্ত্রী তথা অভিনেত্রী লিন লইশরাম। একমাস পর এবার একরত্তির নাম প্রকাশ করলেন অভিনেতা। জানালেন, খুদের নাম রাখা হয়েছে নিওমিকা হুডা। সঙ্গে একরত্তির একঝলকও প্রকাশ করা হয়েছে। সঙ্গে অভিনেতা শেয়ার করেছেন একটি অডিয়ো ক্লিপ। সেখানে স্পষ্ট উচ্চারণে বলা হয়েছে মেয়ের নাম। সমাজমাধ্যমের পোস্টে অভিনেতা লিখেছেন, ‘আমাদের নতুন পৃথিবী। নিওমিকা... সৌন্দর্য, স্বাধীনতা ও আকাশের সীমাহীন।’ অভিনেতা দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রির অনেকেই। ২০২৩  সালের নভেম্বর মাসে মণিপুরী অভিনেত্রী তথা মডেল লিনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন রণদীপ। উল্লেখ্য, রণদীপ অভিনীত শেষ ছবি ‘জাট’। ২০২৫ সালে মুক্তি পেয়েছিল সানি দেওল অভিনীত এই সিনেমা। এরপর শ্রদ্ধা কাপুরের সঙ্গে জুটি বেঁধে পিরিয়ড ড্রামা ‘এথা’তে দেখা যাবে তাঁকে। ইতিমধ্যে এর জন্য শ্যুটিংও শুরু করেছেন তিনি। পাশাপাশি আরও কয়েকটি প্রজেক্ট নিয়ে আলোচনা করছেন অভিনেতা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ