Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

মুখ্যমন্ত্রী শুভেন্দুকে জানানোর পরে মিলল ফল, অবশেষে বাড়িতে পৌঁছল বিদ্যুতের আলো

স্বাধীনতার পর কেটে গিয়েছে এতগুলি বছর। এতদিন কেটেছে অন্ধকারে অথবা হ্যারিকেন জ্বালিয়ে

মুখ্যমন্ত্রী শুভেন্দুকে জানানোর পরে মিলল ফল, অবশেষে বাড়িতে পৌঁছল বিদ্যুতের আলো
  • ৮ আগস্ট, ২০২৬ ১০:৩৭
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: স্বাধীনতার পর কেটে গিয়েছে এতগুলি বছর। এতদিন কেটেছে অন্ধকারে অথবা হ্যারিকেন জ্বালিয়ে। অবশেষে বিদ্যুতের আলো পৌঁছল জলপাইগুড়ির ধূপগুড়ির মাগুরমারি ১ নম্বর পঞ্চায়েতের প্রধানপাড়া গ্রামের বেশ কয়েকটি পরিবারে। বাড়িতে প্রথমবার বিদ্যুৎ আসায় খুশিতে মাতলেন ওই পরিবারের লোকেরা। 

Advertisement

স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন কারণে তাঁদের বাড়িতে বিদুৎ সংযোগ পৌঁছয়নি। এমনকি স্থানীয়রা ক্ষোভ উগ্রে দেয় তৃণমূলের নেতাদের বিরুদ্ধে। তাদের দাবি তৃণমূলের কয়েকজন নেতার বাধাতেই বিদুৎ পরিষেবা থেকে তাঁরা বঞ্চিত ছিলেন বলে অভিযোগ। 

জানা গিয়েছে, সম্প্রতি জল্পেশে পুজো দিতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সময়ই বিদ্যুৎ সংযোগের দাবিতে ওই দিনমজুর পরিবারগুলির তরফে মুখ্যমন্ত্রী কাছে একটি চিঠি দেওয়া হয়েছিল। এরপরই ওই পরিবারগুলির বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয় বলে দাবি বিজেপির পশ্চিম মণ্ডলের সাধারণ সম্পাদকের। দীর্ঘ অপেক্ষার পরে বাড়িতে বিদ্যুতের আলো পৌঁছতেই খুশির মেজাজে গোটা এলাকা। দিনমজুর পরিবারগুলির কাছে এই বিদ্যুৎ সংযোগ যেন নতুন করে এক আশার আলো দেখিয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ