Bartaman Logo
৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

‘নিয়োগ প্রক্রিয়ার পুরোটাই অস্বচ্ছ!’ পাচু রায়ের বয়ানই ইডির হাতিয়ার

দক্ষিণ দমদম পুরসভার নিয়োগ প্রক্রিয়া অস্বচ্ছ ছিল। বৃহস্পতিবার পুর নিয়োগ দুর্নীতি মামলার সওয়ালে এই পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাচু রায়ের বক্তব্যকেই হাতিয়ার করল ইডি।

‘নিয়োগ প্রক্রিয়ার পুরোটাই অস্বচ্ছ!’  পাচু রায়ের বয়ানই ইডির হাতিয়ার
  • ২২ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  দক্ষিণ দমদম পুরসভার নিয়োগ প্রক্রিয়া অস্বচ্ছ ছিল। বৃহস্পতিবার পুর নিয়োগ দুর্নীতি মামলার সওয়ালে এই পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাচু রায়ের বক্তব্যকেই হাতিয়ার করল ইডি। গোটা ঘটনার বল যে তিনি প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর দিকেই ঠেলেছেন, এজেন্সিকে দেওয়া তাঁর বয়ান থেকেই বিষয়টি স্পষ্ট। সওয়াল শেষে সুজিতকে ১৪ দিনের জেল হেপাজতে পাঠায় আদালত।

Advertisement

১০ দিনের ইডি হেপাজত শেষ হয় বৃহস্পতিবার। প্রাক্তন দমকলমন্ত্রীকে এদিন ফের তোলা হয় এজেন্সির বিশেষ আদালতে। শুনানিতে ইডির আইনজীবী পাচুর বয়ান তুলে ধরে। এজেন্সির দাবি, ওই বয়ানে পাচু জানিয়েছেন, দক্ষিণ দমদম পুরসভায় কর্মী নিয়োগের গোটা প্রক্রিয়া আউটসোর্সিং পদ্ধতিতে সম্পন্ন হয়। তাতে তিনি আপত্তিই করেন। কিন্তু সুজিতের অনুগত কাউন্সিলাররা তা গ্রাহ্য করেননি। নিয়োগ প্রক্রিয়ায় আউট সোর্সিংয়ের ‘কীর্তি’ সুজিত ও তাঁর অনুগত কাউন্সিলারদের। নিয়োগ প্রক্রিয়ার পুরোটা‌ই অস্বচ্ছ ছিল বলে ইডির কাছে পাচু রায়ের দাবি। 
প্রসঙ্গত, সুজিতকে গ্রেপ্তারের পর পাচুকে জেরা করা হয়। সূত্রের খবর, তখনই তিনি ওই বয়ান দেন। সুজিত বসুর আইনজীবী জানতে চান, তাঁর মক্কেলকে এই দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হল কীভাবে! তাঁর দাবি, সুজিত এর সঙ্গে কোনোভাবেই জড়িত নন। তবে সওয়াল শেষে প্রাক্তন মন্ত্রীকে জেল হেপাজতে পাঠানো হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ