Bartaman Logo
১ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

অবশেষে ১৩ ধরনের শিক্ষক ও কর্মচারীর বেতন বৃদ্ধির অর্ডার জারি করল শিক্ষাদপ্তর

অবশেষে বহু প্রতীক্ষিত বেতনবৃদ্ধির অর্ডার বুধবার জারি করল শিক্ষাদপ্তর। সমগ্র শিক্ষা মিশনের অধীনে থাকা বিভিন্ন ধরনের চুক্তিভিত্তিক শিক্ষক এবং ম্যানেজমেন্ট কর্মীদের পাঁচ থেকে ছ’হাজার টাকা বেতন বাড়ল।

অবশেষে ১৩ ধরনের শিক্ষক ও কর্মচারীর বেতন বৃদ্ধির অর্ডার জারি করল শিক্ষাদপ্তর
  • ১ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবশেষে বহু প্রতীক্ষিত বেতনবৃদ্ধির অর্ডার বুধবার জারি করল শিক্ষাদপ্তর। সমগ্র শিক্ষা মিশনের অধীনে থাকা বিভিন্ন ধরনের চুক্তিভিত্তিক শিক্ষক এবং ম্যানেজমেন্ট কর্মীদের পাঁচ থেকে ছ’হাজার টাকা বেতন বাড়ল। তা কার্যকর হবে ১ অক্টোবর থেকে। মৌখিক ঘোষণা কয়েক মাস আগে হয়ে গেলেও সরকারি বিজ্ঞপ্তি না হওয়ায় আশঙ্কায় ছিলেন শিক্ষকরা। 

Advertisement

প্রাথমিক স্তরের প্যারাটিচারদের বেতন ১১,৯৪১ থেকে বেড়ে হল ১৬,৯৪১ টাকা। উচ্চ প্রাথমিকের এই শিক্ষকরা আগে পেতেন ১৫,৫২৩ টাকা। তা বেড়ে হল ২০,৫২৩ টাকা। শিক্ষাবন্ধুদের বেতন পাঁচ হাজার বেড়ে হল ১৪,৯৫৪ টাকা। স্পেশাল এডুকেটরদের বেতন হল ১৯,৯২৪ টাকা। ম্যানেজমেন্ট স্টাফেরা ধাপ অনুযায়ী ১৪,৮৭০ টাকা থেকে ৬১,৫৫৮ টাকা বেতন পেতে চলেছেন। এই ধাপে ন্যূনতম পাঁচ হাজার থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা বেতন বেড়েছে। শিশুশিক্ষা কেন্দ্রের (এসএসকে) শিক্ষা সহায়ক এবং সম্প্রসারকরা পাবেন ১৬,৯৪১ টাকা। মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের (এমএসকে) শিক্ষা সম্প্রসারকরা পাবেন ২০,৫২৩ টাকা। এমএসকের মুখ্যসম্প্রসারকরা ২২,১৭৮ টাকা বেতন পাবেন। তাঁদের ছ’হাজার টাকা বেতন বাড়ল। অ্যাকাডেমিক সুপারভাইজাররা পাবেন ১৮,৭৮১ টাকা। ডিস্ট্রিক্ট কোয়ালিটি ম্যানেজরারা এবার থেকে পাবেন ২৫,৬৯২ টাকা। তাঁদের বেতনও ছ’হাজার টাকা বেড়েছে। জেলা শিক্ষা আধিকারিকদের (ডিইও) পিএ-রা পাবেন ১৯.৭৭৪ টাকা। উচ্চ মাধ্যমিকের চুক্তিভিত্তিক শিক্ষকরা পাবেন ২০,২১৮ টাকা। এডুকেশন সুপারভাইজাররা (পিএম পোষণ) পাবেন ১৬ হাজার টাকা। বর্ষীয়ান কর্মচারী নেতা মনোজ চক্রবর্তী বলেন, বৃত্তিমূলক শিক্ষকদেরও এর আওতায় আনা হোক। শিক্ষক সংগঠন এসটিইএ-র সাধারণ সম্পাদক বাসুদেব দাস জানান, মাদ্রাসার অধীন এসএসকে-এমএসকে শিক্ষকরা দীর্ঘ তিন মাস বেতন পাননি। সেটাও ছাড়া হোক। মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি সুফিয়ান পাইক বলেন, স্কুলের আইসিটি শিক্ষকদের সমস্যা আপাতত মিটলেও সরকারি মাদ্রাসায় কর্মরত ১৫৬ জন আইসিটি কম্পিউটার প্রশিক্ষক দীর্ঘ ১০ মাস বেতন পাননি। তাঁদের বিষয়টিও দেখুক সরকার। 

Advertisement
সম্পর্কিত সংবাদ