Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

আজ স্মৃতিদের সামনে ডাচরা

পাকিস্তানকে দাপটে হারিয়ে টি-২০ বিশ্বকাপে অভিযান শুরু করেছে হরমনপ্রীত কাউর ব্রিগেড।

আজ স্মৃতিদের সামনে ডাচরা
  • ১৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লিডস: পাকিস্তানকে দাপটে হারিয়ে টি-২০ বিশ্বকাপে অভিযান শুরু করেছে হরমনপ্রীত কাউর ব্রিগেড। কিন্তু জিতলেও ব্যাটিং নিয়ে উদ্বেগ থেকেই গিয়েছে। বুধবার গ্রুপের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামার আগে তাই সতর্ক ভারত। ডাচরা হয়তো তেমন কঠিন চ্যালেঞ্জ ছুড়তে পারবে না। কিন্তু তারপর টিম ইন্ডিয়ার প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। তাই আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার মঞ্চ এই ম্যাচ।

Advertisement

পাকিস্তানের বিরুদ্ধে ব্যাটারদের মধ্যে স্মৃতি মান্ধানা ও রিচা ঘোষই ভরসা দিয়েছেন। কঠিন পরিস্থিতিতে লড়াকু ইনিংস উপহার দিয়েছেন ভারতের ভাইস ক্যাপ্টেন। চলতি বছরে টাইম ম্যাগাজিনের ক্রীড়াজগতে ১০০ প্রভাবশালীর মধ্যেও স্থান করে নিয়েছেন স্মৃতি। এই তালিকায় তিনিই একমাত্র ভারতীয়। শিলিগুড়ির মেয়ে রিচা আবার শনিবার স্লগ ওভারে তুলেছিলেন ঝড়। না হলে দেড়শোর গণ্ডিও একসময় অসম্ভব দেখাচ্ছিল। কিন্তু শেফালি ভার্মা, জেমাইমা রডরিগেজ, ভারতী ফুলমালির রান না পাওয়া চিন্তায় রাখছে শিবিরকে। 
 ম্যাচ শুরু সন্ধ্যা ৭টায়। সম্প্রচার স্টার স্পোর্টস ও জিওহটস্টারে।

Advertisement
সম্পর্কিত সংবাদ