Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

খুলে গেল কেদারনাথ ধামের দরজা, মন্দির সাজানো হল ১০৮ কুইন্টাল ফুল দিয়ে

প্রায় ৬ মাস বন্ধ থাকার পর খুলে গেল কেদারনাথ ধামের দরজা। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকেই শুরু হয় তোড়জোড়। এরপর আজ, শুক্রবার সকাল ৭টা থেকে খুলে যায় মন্দিরের দরজা।

খুলে গেল কেদারনাথ ধামের দরজা, মন্দির সাজানো হল ১০৮ কুইন্টাল ফুল দিয়ে
  • ২ মে, ২০২৫ ১৭:০৫
Prefer us on Google

রুদ্রপ্রয়াগ, ২ মে: প্রায় ৬ মাস বন্ধ থাকার পর খুলে গেল কেদারনাথ ধামের দরজা। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকেই শুরু হয় তোড়জোড়। এরপর আজ, শুক্রবার সকাল ৭টা থেকে খুলে যায় মন্দিরের দরজা। সূত্রের খবর, ১০৮ কুইন্টাল ফুল দিয়ে সাজানো হয়েছে মন্দির চত্বর। এদিন ১৫ হাজারেরও বেশি দর্শনার্থী ও ভক্তরা উপস্থিত ছিলেন মন্দির চত্বরে। উপস্থিত ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিও। অন্যদিকে,আজ বিকেলেই বিকেটিসির প্রতিনিধিরা পৌঁছবেন কেদারনাথে। সমস্ত যাত্রার বন্দোবস্ত খতিয়ে দেখবেন তাঁরা। পাশাপাশি রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়েছে, সরকার পুণ্যার্থীদের তীর্থযাত্রার নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বদ্ধপরিকর।

Advertisement

চারধাম যাত্রা ৩০ এপ্রিল অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন থেকেই শুরু হয়। এই চারধাম যাত্রার ৪টি স্থান হল যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ এবং বদ্রীনাথ। এরমধ্যে আজ কেদারনাথ ধামের দরজা খুলে দেওয়া হল। আগামী ৪ মে খুলে দেওয়া হবে বদ্রীনাথ ধামের দরজা। আগামী অক্টোবর-নভেম্বরে চারধাম যাত্রা শেষ হবে। তারপর থেকে ফের ৬ মাসের জন্য এই চারধামের মন্দিরের দরজা দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ