Bartaman Logo
৯ জুন, ২০২৬

যমুনা পরিদর্শনে ৬ কোটির নৌকা কিনছে দিল্লি সরকার, দূষণ রোধের আশ্বাসই সার!

নির্মল যমুনা। ক্ষমতায় আসার এক বছরের মধ্যে দিল্লিতে যমুনার জলকে দূষণমুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সেই প্রতিশ্রুতিই সার! মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার নেতৃত্বাধীন গেরুয়া সরকারের বছর ঘুরলেও পরিস্থিতি সেই তিমিরেই।

যমুনা পরিদর্শনে ৬ কোটির নৌকা কিনছে দিল্লি সরকার, দূষণ রোধের আশ্বাসই সার!
  • ১৯ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: নির্মল যমুনা। ক্ষমতায় আসার এক বছরের মধ্যে দিল্লিতে যমুনার জলকে দূষণমুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সেই প্রতিশ্রুতিই সার! মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার নেতৃত্বাধীন গেরুয়া সরকারের বছর ঘুরলেও পরিস্থিতি সেই তিমিরেই। দূষণের জেরে নদীবক্ষের বিভিন্ন জায়গা সাদা ফেনায় ভরেছে। যমুনার দূষণে বিন্দুমাত্র উন্নতি না হলেও এবার ভিভিআইপিদের পরিদর্শনের জন্য জোড়া বিলাসবহুল নৌকা কিনছে দিল্লি সরকার। এজন্য খরচ ধরা হয়েছে প্রায় ৬ কোটি ২০ লক্ষ টাকা। টেন্ডার নোটিস ইস্যু করেছে সেচ ও বন্যা নিয়ন্ত্রণ (এফ অ্যান্ড এফসি) দপ্তর। 

Advertisement

সেই নোটিস থেকে জানা যাচ্ছে, এই দু’টি নৌকায় থাকতে চলেছে এলাহি ব্যবস্থা। থাকবে বাতানুকূল কেবিন, খাবার তৈরির জন্য প্যান্ট্রি, বিজনেস ক্লাস পুশ-ব্যাক ভিআইপি সিট। থাকছে ওপেন রিয়ার ডেক। সেখানে থাকবে তিন থেকে চারজন ভিভিআইপি বসার মতো সোফার ব্যবস্থা। সেখান থেকেই জনসংযোগের কাজও সারতে পারবেন তাঁরা।
নামপ্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক বলেন, জলদূষণ নিয়ন্ত্রণ সহ বিভিন্ন প্রয়োজনে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর, মন্ত্রী ও আমলাদের মতো বিশিষ্টদের যমুনা পরিদর্শনের ব্যবস্থা করতেই দু’টি নৌকা কেনা হচ্ছে। গত ১২ মার্চ টেন্ডার নোটিস জারি হয়েছে। ১৯ মার্চের মধ্যে সেই প্রক্রিয়া শেষ হবে। বরাত পাওয়া সংস্থাকে পাঁচ মাসের মধ্যে দু’টি বিলাসবহুল নৌকা দিল্লি সরকারের হাতে তুলে দিতে হবে। প্রতিটি নৌকায় সব মিলিয়ে ১৬ থেকে ২০ জন করে থাকতে পারবেন। জলযান দু’টি ১৩ মিটার দীর্ঘ, ৪.৩ মিটার প্রশস্ত ও ২.১ মিটার উচুঁ হবে। তবে এবিষয়ে সেচদপ্তরের কোনো বক্তব্য সামনে আসেনি।

সম্পর্কিত সংবাদ