Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রাজ্যের সব বিধানসভা কেন্দ্রের জন্য রিটার্নিং অফিসার নিয়োগ কমিশনের

ভোটমুখী রাজ্যগুলিতে সফর শেষ। এবার ভোটের দিনক্ষণ ঘোষণার পালা। আর সেই লক্ষ্যেই রাজ্যে বিধানসভা ভোটের প্রস্তুতির পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল নির্বাচন কমিশন

রাজ্যের সব বিধানসভা কেন্দ্রের জন্য রিটার্নিং অফিসার নিয়োগ কমিশনের
  • ১৩ মার্চ, ২০২৬ ১৪:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোটমুখী রাজ্যগুলিতে সফর শেষ। এবার ভোটের দিনক্ষণ ঘোষণার পালা। আর সেই লক্ষ্যেই রাজ্যে বিধানসভা ভোটের প্রস্তুতির পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল নির্বাচন কমিশন। রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের জন্য ২৯৪ জন রিটার্নিং অফিসার নিয়োগ করা হল বৃহস্পতিবার।

Advertisement

জাতীয় নির্বাচন কমিশনের আন্ডার সেক্রেটারি শক্তি শর্মা বৃহস্পতিবার ২৯৪ আসনের জন্য রিটার্নিং অফিসার নিয়োগ সংক্রান্ত পূর্ণাঙ্গ তালিকা পাঠিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়ালের কাছে। বিধানসভা আসন ভিত্তিক নিয়োগপ্রাপ্ত রিটার্নিং অফিসারদের প্রাপ্ত তালিকা থেকে দেখা যাচ্ছে, অতিরিক্ত জেলাশাসক, মহকুমাশাসক, জেলা পরিষদের সচিব, জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন আধিকারিক, জেলা সংখ্যালঘু উন্নয়ন আধিকারিক, জেলা তফসিলি জাতি-জনজাতি উন্নয়ন আধিকারিক, জেলা পরিকল্পনা আধিকারিক স্তরের অফিসারেরা এবার রিটার্নিং অফিসার হিসাবে নিয়োগ পেয়েছেন। জেলা পরিষদের সহ-সচিব, জেলা ভূমি অধিগ্রহণ দপ্তরের বিশেষ আধিকারিক, জেলা উন্নয়ন আধিকারিক, ক্ষুদ্র সঞ্চয় নিগমের উপ অধিকর্তার মতো সরকারি অফিসারেরাও রয়েছেন ওই তালিকায়। পশ্চিমবঙ্গে আগে নির্বাচনে ডেপুটি ম্যাজিস্ট্রেট ডেপুটি কালেক্টর পদমর্যাদার আধিকারিকেরা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করলেও এবার সেই প্রবণতা থেকে সরে এসে রিটার্নিং অফিসার নিয়োগ করল কমিশন। এদিকে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছেন, ‘ভোট চলবে, উন্নয়নের কাজও চলবে। ভোটের জন্য যেন উন্নয়নের কাজে কোনো বাধা তৈরি না হয়।’ তিনি আরো বলেন, ‘আমার কাছে খবর আছে, বহিরাগতরা ভোটের সময় রাজ্যে ঢুকবেন। সবাই সতর্ক থাকবেন। ওরা ভয় দেখাবে, ট্রান্সফার করবে। কেউ ভয় পাবেন না। যাদের ট্রান্সফর হবে, ভোট মিটলে তাঁদের প্রোমোশন দেওয়া হবে।’

সম্পর্কিত সংবাদ