Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

স্বাধীনতার পর সবচেয়ে বড়ো অপরাধটি করল কমিশন, মত সিপিএমের

বাংলায় এসআইআরের মধ্য দিয়ে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ দিয়ে আসলে ভোট দেওয়ার সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে

স্বাধীনতার পর সবচেয়ে বড়ো অপরাধটি  করল কমিশন, মত সিপিএমের
  • ১০ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলায় এসআইআরের মধ্য দিয়ে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ দিয়ে আসলে ভোট দেওয়ার সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে, এই মর্মে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিলেন সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবি। পাশাপাশি বৃহস্পতিবার সিপিএম নেতা শমীক লাহিড়ী, কল্লোল মজুমদার ও সুখেন্দু পাণিগ্রাহী কলকাতায় মুখ্য নির্বাচনি আধিকারিককে দেখা করে চিঠি দেন। 

Advertisement

কমিশনের দপ্তরে সাংবাদিক সম্মেলনে শমীক লাহিড়ী বলেন, ‘নির্বাচনের বিধিভঙ্গ করে প্রচার হচ্ছে। আমরা বারবার চিঠি দিচ্ছি। বরাবর দেখে এসেছি, যখন কোনো দল কমিশনকে চিঠি দেয়, তারপর অ্যাকশন টেকেন রিপোর্ট দেয়। আমরা ভুল হলে সেটাও জানায়। এক্ষেত্রে কোনো যোগাযোগ নেই। শুধু বিজেপিকে সন্তুষ্ট করলে আর এখানকার আধিকারিকরা তৃণমূলকে সন্তুষ্ট করলেই ভোট হয়ে যাবে? সাধারণ ভোটারদের জন্য কিছু নেই।’ সিপিএমের নেতৃত্বর কথায়, স্বাধীনতার পর ভারতে সবচেয়ে বড়ো অপরাধ করল নির্বাচন কমিশন। ভারতের গণতন্ত্র আজ কমিশনের হাতে আক্রান্ত।  শমীকবাবু বলেন, ‘আমরা সিইওকে বললাম, আপনারা ন্যূনতম ভোটার তালিকা করতে পারেন না। ২৭ লক্ষের বেশি মানুষ ভোটার কি ভোটার নন, কেউ জানেন না। এটা কি হতে পারে? মানুষের এই মৌলিক অধিকার কেড়ে নেওয়া যায় না।’ বিবেচনাধীন ২৭ লক্ষরও বেশি মানুষের নাম বাতিলের প্রতিবাদে আগামী শনিবার ধর্মতলা থেকে সিইও দপ্তর পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে বামফ্রন্ট।

Advertisement
সম্পর্কিত সংবাদ