Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

ভালোবাসার রং রুট

একদিকে লাল টুকটুকে বেনারসির সঙ্গে মানানসই গয়নায় সুসজ্জিত কনে। অন্যদিকে হই-হুল্লোড়, হাসিতে মুখরিত বিয়ে বাড়িতে সাজো সাজো রব

ভালোবাসার রং রুট
  • ২৫ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

 একদিকে লাল টুকটুকে বেনারসির সঙ্গে মানানসই গয়নায় সুসজ্জিত কনে। অন্যদিকে হই-হুল্লোড়, হাসিতে মুখরিত বিয়ে বাড়িতে সাজো সাজো রব। কিন্তু, এরই মাঝে ঘটে অঘটন। চেনা গল্পের ‘কাহানি মে ট্যুইস্ট’। দর্শকের ভালোবাসায় সান বাংলার ধারাবাহিক ‘ভালোবাসার রং রুট’-এর গল্প ইতিমধ্যেই জমে উঠেছে। হঠাৎ করেই চিত্রনাট্যে গতিপথ পরিবর্তন হয়। বিয়ের মণ্ডপেই বরের পর্দা ফাঁস হয়। চিত্রনাট্য অনুযায়ী পঞ্চুর নারীপাচার চক্রের পর্দা ফাঁস করে দেয় রেহান। এরপর বিয়ের মণ্ডপ থেকেই রূপাইকে নিয়ে পালায় রেহান। ফলস্বরূপ রূপাই-পঞ্চুর বিয়ে ভেস্তে যায়। কিন্তু, এরপর কী ঘটবে? এ প্রসঙ্গে ধারাবাহিকের ‘রূপাই’ অর্থাৎ অভিনেত্রী মিষ্টি সিংহ রায় বলেন, ‘এতদিন দর্শক আমাকে অন্যরকম লুকে দেখেছেন। এবার সাধারণ সাজের থেকে একেবারে বিয়ের সাজে দেখতে পাবেন। রূপাই-এর জীবনে কী ঘটতে চলেছে তার জন্য আমি নিজেও খুব এক্সাইটেড।’ রেহানের সঙ্গে কী রূপাইয়ের বিয়ে হবে? সে প্রশ্নের উত্তর হেসে এড়িয়ে গেলেন অভিনেত্রী।

Advertisement
সম্পর্কিত সংবাদ