Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

উধাও হবে শিতের আমেজ, দিনের সঙ্গে বাড়বে রাতের তাপমাত্রাও

ফেব্রুয়ারির শুরু থেকেই দিনের তাপমাত্রা ক্রমশ বাড়তে শুরু করেছিল। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ি এবার বাড়বে সর্বনিম্ন তাপমাত্রাও।

উধাও হবে শিতের আমেজ, দিনের সঙ্গে বাড়বে রাতের তাপমাত্রাও
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১৫:০২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফেব্রুয়ারির শুরু থেকেই দিনের তাপমাত্রা ক্রমশ বাড়তে শুরু করেছিল। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ি এবার বাড়বে সর্বনিম্ন তাপমাত্রাও। চলতি মাসের শেষ থেকেই গরম পড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ক্রমশ দাপট বাড়ছে পশ্চিমী ঝঞ্ঝার। যার জেরে  উত্তর-পশ্চিমের ঠান্ডা হাওয়া কমে উষ্ণ দখিনা বাতাসের দাপট বাড়তে শুরু করবে। চলতি সপ্তাহেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

Advertisement

 দক্ষিণবঙ্গে বুধবার থেকে রাতেও শীতের আমেজ ধীরে ধীরে কমবে। বৃহস্পতিবার থেকে দিনের তাপমাত্রা দু- তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির সম্ভাবনা  রয়েছে। ২ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে পশ্চিমের জেলা গুলোর রাতের তাপমাত্রা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই থাকবে শুষ্ক আবহাওয়া। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে  সকালের দিকে হালকা কুয়াশার সামান্য সম্ভাবনা থাকবে। তবে ঘন কুয়াশার পূর্বাভাস নেই রাজ্যের কোন জেলাতেই।

তাপমাত্রা বাড়বে উত্তরের জেলাগুলোতেও। আগামি শুক্রবারের মধ্যে দার্জিলিং এর পার্বত্য অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা পৌছে যাবে ৯ডিগ্রি সেলসিয়াসে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ ডিগ্রি সেলসিয়াস। সেই তাপমাত্রা আগামি তিন-চার দিনে বাড়বে ৪ ডিগ্রি, জানাচ্ছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের সমতলের জেলাগুোলতে চলতি সপ্তাহের শেষে রাতের তাপমাত্রা পৌছে যাবে ১৬ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসে। 

 

Advertisement
সম্পর্কিত সংবাদ