Bartaman Logo
১১ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রাজ্যে পালাবদলের পর উত্তরবঙ্গে প্রথম পা রাখলেন মুখ্যমন্ত্রী, কী কী প্রতিশ্রুতি দিলেন তিনি?

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম উত্তরবঙ্গ সফরে শুভেন্দু অধিকারী

রাজ্যে পালাবদলের পর উত্তরবঙ্গে প্রথম পা রাখলেন মুখ্যমন্ত্রী, কী কী প্রতিশ্রুতি দিলেন তিনি?
  • ২০ মে, ২০২৬ ১৪:৩৯
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম উত্তরবঙ্গ সফরে শুভেন্দু অধিকারী। এদিন কলকাতা থেকে বিমানে করে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। সেই সঙ্গেই বাগডোগরা বিমানবন্দর থেকে মুখ্যমন্ত্রী জানান প্রতিমাসে তিনি উত্তরবঙ্গে আসবেন, এবং উত্তরকন্যা সচিবালয়ে বসবেন তিনি। এছাড়াও বিজেপি তার সংকল্প পত্রে উত্তরবঙ্গের উন্নয়নের যা যা প্রতিশ্রুতি দিয়েছে তা পূরণ করবেন তাঁরা। এরই সঙ্গে উত্তরকন্যায় প্রতি সপ্তাহে একদিন করে উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী নিজে অফিসে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Advertisement

জানা গিয়েছে, এদিন বিমানবন্দরে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামণিক, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা,মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন এবং ফাঁসিদেওয়ার বিধায়ক দুর্গা মুর্মু। এছাড়াও বিপুল দলীয় সমর্থকেরা।

 মুখ্যমন্ত্রী আরও জানান, ২০০৯ সাল থেকে দার্জিলিং এবং উত্তরবঙ্গ বিজেপিকে জায়গা করে দিয়েছে। সেই জেরে উত্তরবঙ্গের পুণ্যভূমিকে প্রণাম তার। সেই সঙ্গে উত্তরবঙ্গের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করবে। প্রত্যেক মাসে মুখ্যমন্ত্রী-সহ মন্ত্রিসভা উত্তরবঙ্গের কাছে পৌঁছে যাবে‌‌‌ এই সরকার মানুষের সরকার হবে। উন্নয়নের মাধ্যমে আমরা সব ঋণ শোধ করব এবং  উত্তরবঙ্গের মানুষ বিজেপিকে নিয়ে যা স্বপ্ন দেখেছেন, বিজেপি তা পূরণ করবে এমনটাই দাবি রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Advertisement
সম্পর্কিত সংবাদ