Bartaman Logo
১৮ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিএসএফকে জমি হস্তান্তরের নথি তুলে দেবেন স্বয়ং মুখ্যমন্ত্রী

আগামী ৪৫ দিনের মধ্যে সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য প্রয়োজনীয় জমি বিএসএফ-এর হাতে তুলে দেওয়ার টার্গেট বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বিএসএফকে জমি হস্তান্তরের নথি তুলে দেবেন স্বয়ং মুখ্যমন্ত্রী
  • ১৫ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ৪৫ দিনের মধ্যে সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য প্রয়োজনীয় জমি বিএসএফ-এর হাতে তুলে দেওয়ার টার্গেট বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই লক্ষ্যে এবার ঝাঁপাল এই কাজের জন্য রাজ্যের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। সূত্রের খবর, ভূমি সংস্কার দপ্তরের কাজ শেষ হলে নিজে হাতে বিএসএফকে জমির নথি হস্তান্তর করতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 
এদিন সীমান্তবর্তী জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন তাঁরা। ঠিক হয়েছে পর্যায়ক্রমে এই কাজ করা হবে। যেখানে সহজে জমি পাওয়া যাবে, তা প্রথমে বিএসএফকে হস্তান্তর করা হবে। ব্যক্তিগত মালিকানাধীন জমির পাশাপাশি ওই এলাকায় রাজ্যের খাস জমিও এই কাজের জন্য ব্যবহার হবে। সূত্রের খবর, ব্যক্তিগত মালিকানাধীন জমি কিনে নেওয়ার ক্ষেত্রে বিশেষ জোর দেওয়া হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রথম মন্ত্রিসভার বৈঠকে ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তরের সিদ্ধান্ত নেয় বিজেপি সরকার। এই কাজের জন্য বিশেষ ভাবে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পের দায়িত্বে থাকা আইএএস অফিসার নন্দিনী চক্রবর্তীকে। 

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ