Bartaman Logo
২২ আগস্ট, ২০২৬

সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় নজরদারি বাড়াচ্ছে কেন্দ্র, তৈরি হচ্ছে কুইক রেসপন্স টিম

মোদি সরকারের নিশানায় কি এবার সংবাদ মাধ্যম? কেন্দ্রের এক গোপন পরিকল্পনায় তেমনই ইঙ্গিত মিলছে। যন্তরমন্তরে জেন-জি বিক্ষোভ সামাল দিতে নাজেহাল দশা কেন্দ্রীয় সরকারকে।

সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় নজরদারি বাড়াচ্ছে কেন্দ্র, তৈরি হচ্ছে কুইক রেসপন্স টিম
  • ২২ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মোদি সরকারের নিশানায় কি এবার সংবাদ মাধ্যম? কেন্দ্রের এক গোপন পরিকল্পনায় তেমনই ইঙ্গিত মিলছে। যন্তরমন্তরে জেন-জি বিক্ষোভ সামাল দিতে নাজেহাল দশা কেন্দ্রীয় সরকারকে। ছাত্র-যুবর মন জয়ে প্রায় মধ্যরাতে কয়েকদিন সেলফি মোডে ভিডিয়ো বার্তা দিতে হয় স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। তার পরেও বিশেষ লাভ হয়নি ব঩লেই মত রাজনৈতিক মহলের। উলটে শুরু হয় সমালোচনা। এই আবহে এবার সংবাদ মাধ্যম সহ সোশ্যাল মিডিয়ার উপর নজরদারি বাড়ানোর পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার।

Advertisement

জানা গিয়েছে, কোথায় কোন মন্ত্রকের, কোন মন্ত্রীর কী খবর বেরচ্ছে, তার উপর বাড়ানো হচ্ছে নজরদারি। সরকার সম্পর্কিত ভুয়ো বা বিভ্রান্তিকর তথ্য চিহ্নিত, খণ্ডন এবং তার বিরুদ্ধে তথ্যভিত্তিক জবাব দেওয়ার জন্য তথ্য-সম্প্রচার মন্ত্রকের অধীন প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট-চেকিং ইউনিট ইতিমধ্যেই কাজ করছে। এবার কেন্দ্রের প্রতিটি মন্ত্রকে তৈরি হচ্ছে ‘কুইক রেসপন্স টিম’ (কিউআরটি)। যা সাধারণত সশস্ত্র বাহিনী এবং আধাসামরিক বাহিনীগুলিতে রয়েছে। এবার কেন্দ্রের ৫৮টি মন্ত্রক এবং দপ্তরে হবে আলাদা টিম। সরকার কোনো খবর ভুয়ো বা বিভ্রান্তিকর মনে করলেই সংশ্লিষ্ট মন্ত্রকের ওই কিউআরটি সতর্ক করবে। সংশ্লিষ্ট মন্ত্রকের যুগ্মসচিব এই কিউআরটি’র কাজের তদারকি করবেন। কোনো খবর ফাঁস হচ্ছে কি না, তা নিয়েও মন্ত্রকে মন্ত্রকে বাড়ানো হবে নজরদারি।

Advertisement
সম্পর্কিত সংবাদ