Bartaman Logo
৩১ মে, ২০২৬

একাধিক জ্বালানির শুল্ক কমাল কেন্দ্র, কবে থেকে কার্যকর? দেখে নিন

পশ্চিম এশিয়ায় উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ছিল উর্ধ্বমুখী। বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে বেড়েছিল উদ্বেগ।

একাধিক জ্বালানির শুল্ক কমাল কেন্দ্র, কবে থেকে কার্যকর? দেখে নিন
  • ৩১ মে, ২০২৬ ১১:১৬

নয়াদিল্লি, ৩১ মে: পশ্চিম এশিয়ায় উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ছিল উর্ধ্বমুখী। বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে বেড়েছিল উদ্বেগ। জ্বালানি সংকটের জেরে পেট্রোল, ডিজেল এবং এটিএফের রপ্তানির উপর গত ২৭ মার্চ  বিশেষ অতিরিক্ত আবগারি শুল্ক চালু করেছিল কেন্দ্র। এইবার সেই পেট্রোল, ডিজেল এবং এটিএফের রপ্তানির উপর অতিরিক্ত আবগারি শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এদিন জারি হওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন শুল্কহার ১ জুন থেকে কার্যকর হবে। তবে দেশের অভ্যন্তরীণ বাজারে বিক্রি হওয়া পেট্রোল ও ডিজেলের উপর বর্তমান আবগারি শুল্কে কোনোও পরিবর্তন করা হয়নি। 

Advertisement

জানা গিয়েছে, পেট্রোল রপ্তানির উপর শুল্ক কমিয়ে লিটার প্রতি ১.৫ টাকা করা হয়েছে। আগে যা ছিল ৩ টাকা। সেইসঙ্গে ডিজেল রপ্তানির উপর শুল্ক ১৬.৫ টাকা কমিয়ে ১৩.৫ টাকা প্রতি লিটার করা হয়েছে। অন্যদিকে এটিএফের রপ্তানির উপর শুল্ক ১৬ টাকা থেকে কমিয়ে ৯.৫ টাকা প্রতি লিটার করা হয়েছে। কেন্দ্রের তরফে জানানো হয়, এই সংশোধিত হার ১ জুন থেকে কার্যকর হবে। সেইসঙ্গে তাঁরা আরও জানান, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল, পেট্রল, ডিজেল এবং এটিএফের গড় দামের ভিত্তিতেই প্রতি দু’সপ্তাহ অন্তর এই শুল্ক পর্যালোচনা করা হয়। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক জ্বালানি বাজারে দাম কিছুটা কমেছে। সেই কারণেই রপ্তানির উপর শুল্কের বোঝা কমানো হয়েছে। 

আশা করা যাচ্ছে এই সিদ্ধান্তের মাধ্যমে কেন্দ্র দেশের জ্বালানির পর্যাপ্ত জোগান বজায় রাখতে চাইছে। এদিন এই শুল্ক কমানোয় কতটা প্রভাব পড়তে পারে তার দেখেই চোখ রাখবে গোটা দেশ।

সম্পর্কিত সংবাদ