Bartaman Logo
১২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

ছেলের নাম প্রকাশ্যে

সদ্য দ্বিতীয় সন্তানের মা হয়েছেন অভিনেত্রী সোনম কাপুর। এবার ছেলের নাম প্রকাশ্যে আনলেন নায়িকা

ছেলের নাম প্রকাশ্যে
  • ১১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সদ্য দ্বিতীয় সন্তানের মা হয়েছেন অভিনেত্রী সোনম কাপুর। এবার ছেলের নাম প্রকাশ্যে আনলেন নায়িকা। সম্প্রতি তিনি জানিয়েছেন, তাঁর দ্বিতীয় সন্তানের নাম রুদ্রলোক। কেন এমন নাম রাখার সিদ্ধান্ত? সে জবাব নিজেই দিয়েছেন সোনম। তাঁর কথায়, ‘বেদ অনুযায়ী রুদ্র হল গর্জন, শক্তি। দুঃখ নাশকারী। বায়ুর সঙ্গে গভীর সম্পর্কযুক্ত রুদ্র। বিষ্ণুর অপর নাম বায়ু। আমাদের ছোটো ছেলে বিষ্ণুর কৃপায় একাদশী তিথিতে জন্মগ্রহণ করেছে। দুই ভাইয়ের স্বর্গীয় জুটি। আমাদের কাছে এ যেন এক আশীর্বাদ।’ উল্লেখ্য, সোনমের বড়ো ছেলের নাম বায়ু। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ