Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

সবচেয়ে বড়ো হামলা হবে, হুঁশিয়ারি মার্কিন প্রতিরক্ষা সচিবের

মঙ্গলবার সকালটা ছিল অন্যরকম। কিন্তু বেলা বাড়তেই যাবতীয় সমীকরণ বদলে গেল। শুরুতে ট্রাম্প সুর নরম করে যুদ্ধ শেষ হওয়ার ইঙ্গিত দিলেও তাতে পাত্তা দেয়নি ইরান

সবচেয়ে বড়ো হামলা হবে, হুঁশিয়ারি মার্কিন প্রতিরক্ষা সচিবের
  • ১১ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: মঙ্গলবার সকালটা ছিল অন্যরকম। কিন্তু বেলা বাড়তেই যাবতীয় সমীকরণ বদলে গেল। শুরুতে ট্রাম্প সুর নরম করে যুদ্ধ শেষ হওয়ার ইঙ্গিত দিলেও তাতে পাত্তা দেয়নি ইরান। এরইমধ্যে হুঁশিয়ারি দিল আমেরিকাও। মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানিয়ে দিলেন, ‘এবার ইরানে সবচেয়ে বড় হামলা হবে।’ 

Advertisement

পেন্টাগনে এক সাংবাদিক বৈঠকে বক্তব‌্য রাখতে গিয়ে প্রতিরক্ষা সচিবের বক্তব্য, ‘আরও একবার ইরানে সবচেয়ে বড় হামলা হতে চলেছে। সবচেয়ে বেশি যোদ্ধা, সবচেয়ে বেশি বোমারু আর সবচেয়ে বেশি আঘাত। আগের থেকে আরও বেশি নিখুঁত হয়ে কাজ করছে গোয়েন্দা বিভাগ। সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে আমেরিকা।’ 
হেগসেথের কথায়, আপাতত সামরিক অভিযান চালিয়ে যাবে আমেরিকা। শত্রুপক্ষ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত জারি থাকবে হামলা। গত ২৪ ঘণ্টায় খুবই কম পরিমাণ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ওরা ক্রমশ দুর্বল হচ্ছে। মাথায় রাখবেন, এটা ২০০৩ সাল নয়। বুশ বা ওবামার অধীনে যুদ্ধ চলছে না। এই প্রজন্মের মার্কিন সেনা ও বর্তমান প্রেসিডেন্ট কড়া হাতে দ্রুত এই পরিস্থিতির মোকাবিলা করবে।

সম্পর্কিত সংবাদ