Bartaman Logo
৫ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

ডায়মন্ড লিগের বড় আকর্ষণ পাথিরাগে ও নীরজের দ্বৈরথ

আগামী ২১ আগস্ট ডায়মন্ড লিগের উদ্বোধন। সুইৎজারল্যান্ডের লুসেলে আয়োজিত প্রতিযোগিতায় কড়া চ্যালেঞ্জের মুখে নীরজ চোপড়া

ডায়মন্ড লিগের বড় আকর্ষণ পাথিরাগে ও নীরজের দ্বৈরথ
  • ৫ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: আগামী ২১ আগস্ট ডায়মন্ড লিগের উদ্বোধন। সুইৎজারল্যান্ডের লুসেলে আয়োজিত প্রতিযোগিতায় কড়া চ্যালেঞ্জের মুখে নীরজ চোপড়া। শ্রীলঙ্কার রুমেশ পাথিরাগের সঙ্গে নীরজের ডুয়েল টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ। উল্লেখ্য, সদ্যসমাপ্ত কমনওয়েলথ গেমসে সোনা জিতেছেন পাথিরাগে। ৮৫.৮৩ মিটার জ্যাভেলিন ছুড়ে দ্বিতীয় স্থান পান নীরজ। অন্যদিকে, পাথিরাগে ছোড়েন ৮৯.৬৯ মিটার। ২০২০ সালে টোকিও ওলিম্পিকসে দেশকে সোনা উপহার দিয়েছিলেন পানিপথের জ্যাভেলিন থ্রোয়ার। চার বছর পর প্যারিসে অবশ্য চ্যাম্পিয়নশিপ অধরাই থাকে। রুপো পেয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল নীরজকে। কমনওয়েলথ গেমসে হিটে আশা জাগালেও শেষ পর্যন্ত সোনা আসেনি। নীরজের কেরিয়ারে গুরুত্বপূর্ণ মোড় হতেই পারে ডায়মন্ড লিগ। টোকিওর সাফল্যের পর ছ’বছর কেটে গিয়েছে। নীরজের পারফরম্যান্স গ্রাফ নতুন বাঁকের সামনে দাঁড়িয়ে। আপাতত  সেদিকেই প্রবল কৌতূহল নিয়ে তাকিয়ে বিশেষজ্ঞরা। 

Advertisement

ডায়মন্ড লিগে বিশ্বের সেরা জ্যাভেলিন থ্রোয়াররা অংশ নিচ্ছেন। পাকিস্তানের আর্শাদ নাদিম প্যারিসে সবাইকে চমকে সোনা পেয়েছিলেন। কমনওয়েলথে ব্যর্থতার পর প্রত্যাবর্তনে মরিয়া তিনি। ত্রিনিদাদ-টোবাগোর ওয়ালকট পদক জিততে তৈরি। এছাড়াও গ্রানাডার অ্যান্ডারসন পিটার্স, চেকিয়ার জেকুব ভালেচ, জার্মানির জুলিয়ান ওয়েবারও দুরন্ত ফর্মে। তাই নীরজের কাজটা মোটেও সহজ নয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ