নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষ্যে আজ, সোমবার রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছে। যেহেতু এনআই অ্যাক্টে ছুটি ঘোষিত হয়েছে, তাই আজ ব্যাংকও বন্ধ থাকবে। এ রাজ্যে এনআই অ্যাক্টে ছুটি ঘোষণা হলে ব্যাংকের উপর তার প্রভাব পড়ে। তবে পোস্ট অফিস যেহেতু এর আওতায় নয়, তাই আজ সব ডাকঘর খোলা থাকবে।



